Sobar Desh | সবার দেশ নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৬, ১২ অক্টোবর ২০২৬

নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার

নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার
ছবি: সংগৃহীত

নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাতে নাটোর শহরের কাপড়িয়া পট্টি এলাকার একটি কাপড়ের দোকান থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়। নাটোর সদর মডেল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কাপড়িয়া পট্টি এলাকার বাসিন্দা অমল কুমার সাহা তিতুমীর এক্সপ্রেস ট্রেনে নওগাঁ যাওয়ার সময় আসনের নিচে একটি ল্যাপটপ পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি ছেলে অন্তর কুমার সাহাকে জানান। বাবা-ছেলে আলোচনা করে পুলিশকে খবর দেন। একই সঙ্গে অন্তর জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ করেন।

ল্যাপটপ ফিরে পাওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ক্রিল। গণমাধ্যমকে তিনি বলেন, 

অবশেষে আমার ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। আমি খুব খুশি। রোববার রাতেই আমার ঢাকা ছেড়ে যাওয়ার পরিকল্পনা ছিলো। এখন ভাবছি কালকে ল্যাপটপ নিয়ে তারপর যাবো।

এর আগে গত ৭ অক্টোবর বগুড়ার বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শন শেষে সান্তাহার হয়ে ট্রেনে নাটোর রেলওয়ে স্টেশনে আসেন জার্মান নাগরিক ক্রিল ল্যান্ডার। সেখানে হলুদ ভেস্ট পরা এক যুবক নিজেকে রেলকর্মী পরিচয় দিয়ে তার সঙ্গে সখ্য গড়ে তোলেন।

একপর্যায়ে ক্রিল এটিএম বুথ থেকে টাকা তুলতে যাওয়ার আগে নিজের ব্যাগটি ওই যুবকের কাছে রেখে যান। ফিরে এসে তিনি ব্যাগসহ ওই যুবককে আর খুঁজে পাননি। ব্যাগটিতে ল্যাপটপ, ক্যামেরাসহ বেশ কিছু মূল্যবান জিনিস ছিলো।

ঘটনার খবর পেয়ে পুলিশ স্টেশনে গিয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। পরে ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, হলুদ রঙের কটি পরা এক যুবক কৌশলে পর্যটকের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন। একপর্যায়ে সুযোগ বুঝে নিজের কটি খুলে চুরি করা ব্যাগটি তার ভেতরে লুকিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

ল্যাপটপটি উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরেছে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের মধ্যে। তবে ব্যাগে থাকা অন্যান্য জিনিসপত্র উদ্ধার হয়েছে কি না এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত বা গ্রেফতার করা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
‘চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়, জবাবদিহি করতে হবে এমপিদের’
রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী
আত্মগোপনেই মারা গেলেন নিষিদ্ধ জঙ্গি আ.লীগ নেতা
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার
সাদাকাত-ফারহানের ঝড়ে সিরিজ জয় পাকিস্তানের
আবারও কেঁপে উঠলো রিয়াদ বিমানবন্দর, টার্মিনালে আগুন
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্ত লাখের পথে
দুর্ঘটনার পর কেমন আছেন নুসরাত? সূর্যাস্তের ছবিতে আবেগঘন বার্তা
প্রজ্ঞার জরিপ: চার স্তরে ১২ দামে সিগারেট, ব্র্যান্ড বদলের সুযোগ
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বিশ্বরেকর্ড, সোবহানার সেঞ্চুরি
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ৪
রিয়াদ বিমানবন্দর বন্ধ, বাংলাদেশের ৫ ফ্লাইট বাতিল
রিয়াদ বিমানবন্দরে হামলা, ঢাকার তীব্র নিন্দা
মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, তীব্র যানজট
পোশাক রফতানিতে তিন মাসে আয় ১,০৫৮ কোটি ডলার