Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৮, ৮ অক্টোবর ২০২৫

আপডেট: ০০:৫৭, ৯ অক্টোবর ২০২৫

প্রিয়জনদের লাশ দেশে ফেরানোর অপেক্ষায় পরিবারগুলো

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি নিহত

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি নিহত
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় আটজন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত সবাই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

নিহতদের স্বজনদের বরাতে জানা যায়, বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যার দিকে তারা সাগরে কাজ শেষ করে একটি মাইক্রোবাসে করে বাসার উদ্দেশে ফিরছিলেন। ফেরার পথে ওমানের দুকুম এলাকায় তাদের বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই সাতজন বাংলাদেশির মৃত্যু হয়।

নিহত আটজন বাংলাদেশি হলেন- চট্টগ্রামের সন্দ্বীপের সারকাইত ইউনিয়নের আলী আকবার সেরাংয়ের ছেলে মোহাম্মদ আমিন সওদাগর, শহীদ উল্লার ছেলে আরজু, ইব্রাহিম মিস্ত্রির ছেলে মোহাম্মদ রকি, মনু মিয়ার ছেলে মোহাম্মদ বাবলু, সিদ্দিক আহমেদের ছেলে সাহাব উদ্দিন, মাইটভাঙার জামাল উদ্দিনের ছেলে জুয়েল, রহমতপুরের মো. রনি ও রাউজানের আলাউদ্দিন।

ওমানের স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে দুর্ঘটনাস্থলে উদ্ধার ও শনাক্তকাজ চলছে বলে জানা গেছে। মরদেহগুলো বর্তমানে দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ওমান বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজার। দেশটিতে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি নির্মাণ, সামুদ্রিক ও শিল্পখাতে কর্মরত। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পর ওমানই বাংলাদেশের তৃতীয় বৃহত্তম জনশক্তি রপ্তানি গন্তব্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

নিহতদের মৃত্যুর খবরে চট্টগ্রামের সন্দ্বীপে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় মসজিদগুলোতে দোয়ার আয়োজন করা হয়েছে, আর পরিবারগুলো অপেক্ষা করছে প্রিয়জনদের লাশ দেশে ফেরানোর।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব