Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৭, ২৪ জানুয়ারি ২০২৫

স্টারলিংকের ইন্টারনেট আসছে বাংলাদেশে

স্টারলিংকের ইন্টারনেট আসছে বাংলাদেশে
ছবি: সংগৃহীত

বাংলাদেশে ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবা আনতে যাচ্ছে মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংকের উদ্যোক্তা প্রতিষ্ঠান ভিওন লিমিটেড। দুবাইভিত্তিক টেলিযোগাযোগ কোম্পানি ভিওন লিমিটেড ইলন মাস্কের স্টারলিংকের সঙ্গে অংশীদারত্ব বাড়ানোর আলোচনা করছে। যাতে ইউক্রেনের বাইরেও স্যাটেলাইট নির্ভর সেলুলার সেবা প্রদান করা যায়।

মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ভিওন গ্রাহকদের কাছে স্থলভিত্তিক নেটওয়ার্ক না পৌঁছানো এলাকা, যেমন—পাকিস্তান, বাংলাদেশ, কাজাখস্তান ও উজবেকিস্তানে স্যাটেলাইটভিত্তিক সংযোগ সেবা দিতে চায় বলে জানিয়েছেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যান তেরজিওগ্লু। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ক্যান তেরজিওগ্লু বলেন, এটি কেবল যুদ্ধ পরিস্থিতি নিয়ে নয়। স্থলভিত্তিক নেটওয়ার্কের সীমাবদ্ধতা আছে। বন্যা বা জ্বালানি সংকটের সময়—যা আমাদের বাজারগুলোতে প্রায়ই ঘটে—আমরা বিশ্বাস করি বাজারগুলোতে স্যাটেলাইটভিত্তিক এবং স্থলভিত্তিক উভয় ধরনের নেটওয়ার্ক কাভারেজের প্রয়োজন।

ভিওনের ইউক্রেনের সহযোগী প্রতিষ্ঠান কিইভস্টার পিজেএসসি। এটি ইউক্রেনের বৃহত্তম মোবাইল অপারেটর। গত মাসে স্টারলিংকের সঙ্গে একটি চুক্তি করেছে কিইভস্টার পিজেএসসি। তারা এ বছরের চতুর্থ প্রান্তিকে স্যাটেলাইট-টু-সেল টেক্সট মেসেজ সেবা চালুর পরিকল্পনা করেছে। পরে ভয়েস এবং ডেটা সেবাও দেয়া হবে।

স্টারলিংক এমন কয়েকটি কোম্পানির একটি যারা স্যাটেলাইট ব্যবহার করে ভোক্তা স্মার্টফোনে সংযোগ প্রদান করতে চায়। তবে এ সেবা এখনো বাণিজ্যিক ক্ষেত্রে ব্যাপকভাবে পাওয়া যায় না। তবে, যেকোনো চুক্তির জন্য স্পেকট্রাম বরাদ্দ প্রয়োজন। এ বিষয়টি ব্যয়বহুল এবং সব সময় সহজলভ্য নয় বলে জানিয়েছেন তেরজিওগ্লু।

তেরজিওগ্লু জানান, ভিওনের প্রবৃদ্ধি কৌশল হলো কম সেবা-প্রাপ্ত বাজারগুলোতে টেলিকম সংযোগ প্রদান করা এবং তারপর আর্থিক সেবা ও বিনোদনের মতো খাতে সম্প্রসারণ করা। ভিয়েতনাম, ইথিওপিয়া এবং মেক্সিকো এমন বাজার যেগুলোতে ভিওনের আগ্রহ রয়েছে বলে তেরজিওগ্লু জানিয়েছেন। তিনি বলেন, এ দেশগুলোতে কম কার্যকর সম্পদের সন্ধান আমরা নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছি।

উল্লেখ্য, ভিওন লিমিটেড বাংলালিংকের মূল মালিক প্রতিষ্ঠান গ্লোবাল টেলিকম হোল্ডিংয়ের ৫১ দশমিক ৯ শতাংশ শেয়ারের মালিক।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ