গ্রিনল্যান্ড নিয়ে দ্বীপ দখলের লক্ষ্য দৃঢ় ট্রাম্প, দাভোসে ঘোষণা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড নিয়ে আলোচনা করবেন এবং দেশটির উপর মার্কিন প্রভাব বৃদ্ধির লক্ষ্য ব্যক্ত করেছেন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমি মনে করি, আমরা এমন একটি সমাধানে পৌঁছাব, যাতে ন্যাটো এবং আমরা—দুই পক্ষই খুশি থাকব। কিন্তু জাতীয় নিরাপত্তার স্বার্থে আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন।