Sobar Desh | সবার দেশ

প্রকাশিত: ১২:১১, ১৫ জুন ২০২৫

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৫, কয়েকদিনের ব্যবধানে দ্বিতীয় বড় আকাশ দুর্ঘটনা

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৫, কয়েকদিনের ব্যবধানে দ্বিতীয় বড় আকাশ দুর্ঘটনা
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরাখণ্ডে তীর্থযাত্রী বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। রোববার (১৫ জুন) স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে কেদারনাথধাম থেকে ছেড়ে যাওয়া হেলিকপ্টারটি মাঝপথে দুর্ঘটনায় পড়ে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, আরিয়ান এভিয়েশনের হেলিকপ্টারটি গুপ্তকাশী থেকে কেদারনাথের পথে উড্ডয়ন করেছিল। উড্ডয়নের প্রায় ১০ মিনিট পর এটি গৌরীকুণ্ড ও সোনপ্রয়াগের মধ্যবর্তী জঙ্গলে বিধ্বস্ত হয়।

উত্তরাখণ্ড সিভিল অ্যাভিয়েশন ডিপার্টমেন্ট অথরিটি (ইউসিএডিএ) জানায়, হেলিকপ্টারটিতে পাইলটসহ মোট সাতজন আরোহী ছিলেন। নিহতদের মধ্যে ছয়জনই তীর্থযাত্রী, যাদের একজন শিশু। তীর্থযাত্রীরা মূলত উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের বাসিন্দা ছিলেন।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন এবং নিহতদের প্রতি শোক প্রকাশ করেন।

হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি অথবা খারাপ আবহাওয়াকে দায়ী করা হচ্ছে।

মাত্র কয়েকদিন আগেই (১২ জুন) গুজরাটের আহমেদাবাদে আরেকটি ভয়াবহ আকাশ দুর্ঘটনা ঘটে। সেদিন এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড্ডয়নের পরপরই ভেঙে পড়ে, যাতে অন্তত ২৭৯ জন প্রাণ হারান। প্লেনটি আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাচ্ছিল।

দুই বড় দুর্ঘটনায় আবারও ভারতের আকাশপথের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সবার দেশ/এফএস 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ