Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:০৭, ১২ অক্টোবর ২০২৬

আবারও কেঁপে উঠলো রিয়াদ বিমানবন্দর, টার্মিনালে আগুন

আবারও কেঁপে উঠলো রিয়াদ বিমানবন্দর, টার্মিনালে আগুন
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলার ঘটনা ঘটেছে। এতে বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রোববার (১১ অক্টোবর) এ হামলার ঘটনা ঘটে। এর আগের দিন শনিবার একই বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। এক দিনের ব্যবধানে গুরুত্বপূর্ণ এ বিমানবন্দরে ফের হামলার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি নিক্ষিপ্ত অস্ত্র রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী টার্মিনালে আঘাত হানে। এতে সেখানে আগুন ধরে যায়। তবে অস্ত্রটি ক্ষেপণাস্ত্র, নাকি ড্রোন—তা নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ছাড়া বিমানবন্দরের কাছে আরও একটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট করা হয়েছে বলেও জানিয়েছে জোটটি।

এর আগে শনিবার বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটে রিয়াদ বিমানবন্দরের টার্মিনাল-৩-এ একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ওই সময় টার্মিনালে বাংলাদেশসহ বিভিন্ন দেশের যাত্রীরা অপেক্ষা করছিলেন। হামলায় দুই বাংলাদেশি নিহত হন এবং আরও চারজন গুরুতর আহত হন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নিহত দুই নাগরিকের পরিচয় প্রকাশ করেছে। তারা হলেন বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামের মো. শাহেদ আহম্মেদ এবং কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের মো. নাসরুল্লাহ বদরপুরি।

রিয়াদ বিমানবন্দরে বাংলাদেশি নাগরিকদের হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে বাংলাদেশিদের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সরকার।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে এ পর্যন্ত ১৪ জন বাংলাদেশিকে হারানোর কথা উল্লেখ করেছে সরকার। তিনি বলেন, আমরা আশা করবো যে এ বিপর্যয় বন্ধ হবে, এ আক্রমণ বন্ধ হবে। এ ধরনের মৃত্যু আসলে মেনে নেয়া অত্যন্ত কষ্টকর।

একই বিমানবন্দরে পরপর দুই দিনের হামলার ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে বিদেশগামী ও দেশে ফেরার অপেক্ষায় থাকা যাত্রীদের নিরাপত্তা এবং প্রবাসী বাংলাদেশিদের সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তবে সর্বশেষ হামলায় হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
‘চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়, জবাবদিহি করতে হবে এমপিদের’
রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী
আত্মগোপনেই মারা গেলেন নিষিদ্ধ জঙ্গি আ.লীগ নেতা
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার
সাদাকাত-ফারহানের ঝড়ে সিরিজ জয় পাকিস্তানের
আবারও কেঁপে উঠলো রিয়াদ বিমানবন্দর, টার্মিনালে আগুন
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্ত লাখের পথে
দুর্ঘটনার পর কেমন আছেন নুসরাত? সূর্যাস্তের ছবিতে আবেগঘন বার্তা
প্রজ্ঞার জরিপ: চার স্তরে ১২ দামে সিগারেট, ব্র্যান্ড বদলের সুযোগ
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বিশ্বরেকর্ড, সোবহানার সেঞ্চুরি
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ৪
রিয়াদ বিমানবন্দর বন্ধ, বাংলাদেশের ৫ ফ্লাইট বাতিল
রিয়াদ বিমানবন্দরে হামলা, ঢাকার তীব্র নিন্দা
মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, তীব্র যানজট
পোশাক রফতানিতে তিন মাসে আয় ১,০৫৮ কোটি ডলার