Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:৫৩, ২৮ জুন ২০২৫

আবারও ইরানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

আবারও ইরানে বোমা হামলার হুমকি ট্রাম্পের
ছবি: সংগৃহীত

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পর্যায়ে ইউরেনিয়াম সমৃদ্ধ করলে দেশটিতে আবারও বোমা হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৭ জুন) ওয়াশিংটনের হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।

ট্রাম্প বলেন, তারা যদি পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোয়, তাহলে আবারও হামলা হবে—এটি কোনো প্রশ্নের অবকাশ নেই। তিনি আরও বলেন, তারা কখনোই বোমা পাবে না, ইউরেনিয়াম সমৃদ্ধ করতেও দেওয়া হবে না।

ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এলো, যখন গত ২১ জুন যুক্তরাষ্ট্র বি-২ বোমারু বিমান ব্যবহার করে ইরানের ফরদো, নাতাঞ্জ ও ইসফাহানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। এর আগে, ১৩ জুন ইসরায়েল হামলা শুরু করলে টানা ১২ দিন ধরে ইরান-ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, এ সংঘাতে ইরানের সর্বোচ্চ নেতা বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২৩ জুন ইরান-ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়। ট্রাম্পের ভাষায়, সংঘাত থামানোর জন্য সেটিই ছিল যথাযথ সময়।

এছাড়া সাম্প্রতিক ন্যাটো সম্মেলনেও ট্রাম্প কড়া অবস্থান জানান। তিনি বলেন, তেহরান যদি আবার পারমাণবিক কর্মসূচিতে ফেরে, যুক্তরাষ্ট্র দ্বিধা না করে পুনরায় বোমাবর্ষণ করবে।

তবে ট্রাম্প একইসঙ্গে ভবিষ্যতে ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিতও দেন। তিনি বলেন, আমার বিশ্বাস, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটা সমঝোতা গড়ে উঠবে।
 

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প