Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৩:১৩, ১৮ জুলাই ২০২৫

বাংলাদেশিদের ভিসা নিয়ে জল্পনা, ভারতের ব্যাখ্যা মিলল অবশেষে

বাংলাদেশিদের ভিসা নিয়ে জল্পনা, ভারতের ব্যাখ্যা মিলল অবশেষে
ছবি: সংগৃহীত

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত ‘উল্লেখযোগ্য পরিমাণে’ ভিসা দিচ্ছে বলে জানিয়েছে নয়াদিল্লি। বৃহস্পতিবার (১৭ জুলাই) নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা তো ভিসা দিচ্ছি। নানা কারণে, উল্লেখযোগ্য হারে ভিসা দেওয়া হচ্ছে।

তিনি জানান, ভ্রমণ, চিকিৎসা, জরুরি প্রয়োজনে এবং ছাত্র ভিসাসহ বিভিন্ন ধরনের আবেদনেই ভিসা দেওয়া হচ্ছে। তবে সাম্প্রতিক মাসগুলোতে কত সংখ্যক বাংলাদেশিকে ভিসা দেওয়া হয়েছে—সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি তিনি। এক প্রশ্নের জবাবে বলেন, এটা আমাকে জেনে বলতে হবে।

উল্লেখ্য, গত বছর জুলাই-আগস্টে সরকারবিরোধী আন্দোলনের পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। এরপর থেকেই ভারতের স্বাভাবিক ভিসা কার্যক্রম কার্যত বন্ধ হয়ে পড়ে বলে অভিযোগ ছিল।

সূত্র : বিবিসি, এএনআই

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
৪৫তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৭০২ জন
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই
চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা