Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:২৬, ২২ জুলাই ২০২৫

উত্তরায় বিমান দুর্ঘটনা, আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম

রয়টার্স, এপি, নিউজউইকসহ বিশ্বব্যাপী প্রতিক্রিয়া

উত্তরায় বিমান দুর্ঘটনা, আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম
ছবি: সংগৃহীত

ঢাকার উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ বহু প্রাণহানির ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও ব্যাপকভাবে প্রচারিত হয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানটি বিধ্বস্ত হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ দুর্ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন এবং বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ আহত হয়েছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ‘কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর বিমান বিধ্বস্ত’ শিরোনামে খবর প্রকাশ করে। প্রাথমিকভাবে তারা একজনের মৃত্যুর কথা জানালেও পরে সংখ্যাটি ১৯-এ হালনাগাদ করে।

মার্কিন বার্তা সংস্থা এপি (Associated Press) ‘ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান স্কুলে বিধ্বস্ত’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে। একই ঘটনা নিয়ে নিউজউইক-এ খবর প্রকাশিত হয় ‘স্কুল ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত’ শিরোনামে।

মধ্যপ্রাচ্যভিত্তিক গালফ নিউজ, সিঙ্গাপুরের দ্য স্ট্রেইটস টাইমস, সাউথ চায়না মর্নিং পোস্ট, এবং পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউন–সহ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রভাবশালী সংবাদমাধ্যমগুলো ঘটনাটিকে গুরুত্ব দিয়ে প্রচার করেছে।

এ ছাড়া ভারতের এনডিটিভি, হিন্দুস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া, ডেকান হেরাল্ডসহ দেশটির প্রায় সব শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম এ দুর্ঘটনার খবর প্রকাশ করেছে।

বাংলাদেশের হৃদয়বিদারক এ ঘটনার আন্তর্জাতিক প্রতিক্রিয়া বোঝায়, এটি শুধু একটি দুর্ঘটনা নয়—বরং এটি মানবিক ও কূটনৈতিকভাবে একটি তাৎপর্যপূর্ণ বিষয় হয়ে উঠেছে বিশ্ব সম্প্রদায়ের কাছে।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ