Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৩৪, ৩ অক্টোবর ২০২৫

দুর্গা বিসর্জনে ভারতে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ১৩

দুর্গা বিসর্জনে ভারতে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ১৩
ছবি: সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশে দুর্গা বিসর্জন করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন। খান্ডোয়া জেলার পান্ধনা এলাকায় ট্রাক্টর-ট্রলি উল্টে পুকুরে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিজয়া দশমীর দিন প্রথা মেনে পান্ধনার দুটি গ্রামের বাসিন্দারা ট্রাক্টর-ট্রলিতে করে প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে যাচ্ছিলেন। গাড়িটিতে অন্তত ২৫ জন যাত্রী ছিলেন। একটি কার্লভার্টের ওপর দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ ভারসাম্য হারিয়ে ট্রলি উল্টে সরাসরি জলাশয়ের ভেতর পড়ে যায়।

ঘটনার পর গ্রামবাসীরাই প্রথমে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। পরে পুলিশ এসে ডুবুরি নামায়। এখনো গাড়ির ভেতরে আটকে থাকা কয়েকজনের আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে প্রশাসন।

এ মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, খান্ডোয়ার জামলি গ্রাম ও উজ্জয়িনীর ইঙ্গোরিয়া থানা এলাকায় দুর্গা বিসর্জনের সময় ঘটে যাওয়া দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। নিহতদের পরিবারকে আমার গভীর সমবেদনা। পরিবারপ্রতি ৪ লাখ রুপি ক্ষতিপূরণ এবং আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, দেবী দুর্গার কাছে প্রার্থনা করছি—আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং শোকাহত পরিবারগুলো শক্তি সঞ্চয় করুক।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ