Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৪৮, ২৭ ডিসেম্বর ২০২৪

হেলিকপ্টার সফর, আসিফ মাহমুদের ব্যাখ্যা 

হেলিকপ্টার সফর, আসিফ মাহমুদের ব্যাখ্যা 
ছবি: সংগৃহীত

অন্তর্ববর্তীকালীণ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সাম্প্রতিক উত্তরবঙ্গ সফর নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে আলোচনা দেখা যাচ্ছে।

কেউ কেউ ফেসবুকে লিখছেন, তিনি গত ছয় দিনে ২৮ বার হেলিকপ্টারে চড়েছেন।

মেহেদী হাসান নামক একজন ফেসবুক ব্যবহারকারী কটাক্ষ করে এক পোস্টে লিখেছেন, নয় কিলো রাস্তা, উনি চাইলে রকেটে চড়েও যেতে পারত।

ওই ফেসবুক পোস্টটি এখন অনেকেই তাদের নিজ নিজ প্রোফাইলে শেয়ার করছেন।

চলমান এ বিতর্ক প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদের ভেরিফায়েড পেজ থেকে পোস্ট দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে দেয়া পোস্টে বলা হয়েছে, প্রথমে গাড়িতে সফর প্ল্যান করা হলে ছয় দিনে শুধু ১০টি উপজেলায় সফর করা যাচ্ছিল।

এবারের সফরের উদ্দেশ্য ছিল, উত্তরবঙ্গের উন্নয়নের লক্ষ্যে স্থানীয় জনগণ এবং সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং প্রস্তাবিত উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, পাশাপাশি শীতবস্ত্র বিতরণ। এমনটা উল্লেখ করে পোস্টে বলা হয়েছে, উপদেষ্টা মহোদয় কম সময়ের মধ্যে সর্বোচ্চ পরিমাণ উপজেলার জনসাধারণের কথা শুনতে চেয়েছেন। ফলে ছয় দিনে ২২টি উপজেলা ভ্রমণের সিদ্ধান্ত হয়, যা গাড়িতে কাভার করা অসম্ভব। তাই মন্ত্রণালয় থেকে সর্বনিম্ন খরচের মধ্যে হেলিকপ্টার হায়ার করা হয়।

এরপর পোস্টে আরো বলা হয়, বিগত দুই দিনের সফরে ঢাকা থেকে যাওয়া আসাসহ মোট ছয় বার হেলিকপ্টারে যাতায়াত করেন তিনি।

সচিবালয়ে আগুন লাগার কারণে উত্তরবঙ্গ সফর স্থগিত করে বৃহস্পতিবারই ঢাকায় চলে এসেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সবার দেশ/এওয়াই

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

পিরোজপুরে গর্ত খুঁড়তে গিয়ে মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু
দর্শনা সীমান্তে ‘পুশইন’, নারী ও শিশুসহ আটক ১০
লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
প্রেমের টানে টাঙ্গাইলে চীনা স্কুলশিক্ষক
যুক্তরাষ্ট্রে রাসায়নিক ট্যাংক বিস্ফোরণে নিহত বেড়ে ১১
৪০০ টাকায় কেনা চামড়া বিক্রি ১৫০ টাকায়
মে মাসে মব সহিংসতায় সর্বোচ্চ ৩২ মৃত্যু: এমএসএফ
প্রাণনাশের শঙ্কায় ঈদে বাড়ি যাননি এনসিপি নেত্রী বর্ষা
জাতিসংঘের সর্বোচ্চ সম্মানে ভূষিত হচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
জ্বালানি তেলের নতুন দাম, লিটারপ্রতি বাড়লো ৫ টাকা
জিয়াউর রহমান ও বাংলাদেশ একে অপরের পরিপূরক: মির্জা ফখরুল
দুঃসংবাদ পিছু ছাড়ছেনা জ্যাকলিনের!
সামনে চ্যালেঞ্জিং সময়, দায়িত্বশীল না হলে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী
পিএসজির শিরোপা উদযাপন ঘিরে ফ্রান্সজুড়ে তাণ্ডব
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে শতাধিক শিক্ষার্থী