Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪০, ২ আগস্ট ২০২৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রধান শিক্ষকের ২৩৮২ পদে সরাসরি নিয়োগের প্রক্রিয়া 

প্রধান শিক্ষকের ২৩৮২ পদে সরাসরি নিয়োগের প্রক্রিয়া 
ছবি: সংগৃহীত

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সরাসরি নিয়োগের জন্য ২ হাজার ৩৮২টি পদের চাহিদাপত্র ইতোমধ্যে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) পাঠানো হয়েছে।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান গণমাধ্যমকে জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো চিঠি তারা পেয়েছেন এবং শিগগিরই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

প্রধান উপদেষ্টার নির্দেশনায় দ্রুত নিয়োগ প্রক্রিয়া

প্রাথমিক গণশিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, ১৪ জুলাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে প্রধান উপদেষ্টা ডা. মুহাম্মদ ইউনূস সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্য পদ দ্রুততম সময়ে পূরণের নির্দেশ দেন। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া, সচিব আবু তাহের মো. মাসুদ রানাসহ অন্যান্য কর্মকর্তারা।

প্রধান উপদেষ্টার নির্দেশনার পরই মন্ত্রণালয় পিএসসির সঙ্গে সমন্বয় করে সরাসরি নিয়োগের উদ্যোগ গ্রহণ করে।

৩৪ হাজারের বেশি পদ শূন্য

দেশে মোট ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। অনুমোদিত প্রধান শিক্ষকের পদ ৬৫ হাজার ৫০২টি হলেও বর্তমানে কর্মরত প্রধান শিক্ষক মাত্র ৩১ হাজার ৩৯৬ জন। ফলে শূন্য পদ রয়েছে ৩৪ হাজার ১০৬টি।

এ শূন্য পদের মধ্যে ২ হাজার ৬৪৭টি পদ সরাসরি নিয়োগযোগ্য। এর মধ্যে ১০ শতাংশ সংরক্ষিত রেখে বাকি ২ হাজার ৩৮২টি পদে স্বতন্ত্রভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে।

পদোন্নতির মাধ্যমে পূরণ হবে আরও ৩১ হাজার পদ

জাতীয়করণকৃত শিক্ষকদের গ্রেডেশন–সংক্রান্ত মামলা নিষ্পত্তি হওয়ার পর সহকারী শিক্ষক থেকে পদোন্নতির মাধ্যমে আরও ৩১ হাজার ৪৫৯টি পদ পূরণের প্রক্রিয়া শুরু হবে।

শিক্ষার মানোন্নয়নে সরকারের প্রত্যাশা

মন্ত্রণালয় জানায়, নতুন প্রধান শিক্ষক নিয়োগের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর জনবল ঘাটতি অনেকাংশে পূরণ হবে। এর ফলে শিক্ষা কার্যক্রম আরও উন্নত ও গতিশীল হবে এবং প্রাথমিক শিক্ষার মান কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত হবে বলে সরকারের প্রত্যাশা।

পিএসসি অচিরেই এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে বলে জানা গেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার