Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৯, ৪ আগস্ট ২০২৫

৫ আগস্ট ব্যাংক কার্যক্রম বন্ধ

৫ আগস্ট ব্যাংক কার্যক্রম বন্ধ
ছবি: সংগৃহীত

আগামী মঙ্গলবার (৫ আগস্ট) সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে। দিনটি সরকার ঘোষিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হওয়ায় বাংলাদেশ ব্যাংক দেশের সব তপশিলি ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব সাইট সুপারভিশন থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত ২ জুলাই জারি করা প্রজ্ঞাপনে ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে সরকারি ছুটি ঘোষণা করা হয়। ফলে দেশের সব অফিস-আদালতের পাশাপাশি তপশিলি ব্যাংকও ছুটির আওতায় আসবে।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ আগস্ট সরকারি ছুটি থাকায় ব্যাংক লেনদেন বন্ধ থাকবে। তাই গ্রাহকদের আর্থিক পরিকল্পনা আগেই সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের দিন হিসেবে চিহ্নিত হয়েছে। দীর্ঘদিনের দমনপীড়ন, ভোট কারচুপি ও স্বৈরশাসনের অবসান ঘটিয়ে আওয়ামী লীগ ক্ষমতা হারায়। শেখ হাসিনা, যিনি একযুগ ধরে ক্ষমতায় ছিলেন, শেষ পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হন। এই দিনের মাধ্যমে জনগণের বিজয় ও গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন অধ্যায় সূচিত হয়েছে।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের