Sobar Desh | সবার দেশ সবার দেশ ডিজিটাল ডেস্ক

প্রকাশিত: ০০:২৩, ১৬ অক্টোবর ২০২৬

সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত

সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
ফাইল ছবি

রাঙামাটির সাজেক পর্যটন সড়কে টানা ছয় দিনের জন্য অবরোধ কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনকারীরা। ফলে শুক্রবার (১৬ অক্টোবর) থেকে আগামী বুধবার (২১ অক্টোবর) পর্যন্ত সাজেক সড়কে যান চলাচল ও পর্যটকদের যাতায়াত স্বাভাবিক থাকবে। একই সঙ্গে সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য আবারও খুলে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমার সই করা এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাজেক মাচলং বাজার দুর্গাপূজা উদ্‌যাপন কমিটির বিশেষ অনুরোধে এবং সার্বজনীন এ ধর্মীয় উৎসবের প্রতি শ্রদ্ধা জানিয়ে অবরোধ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সারাদেশের মতো সাজেকের মাচলং বাজারেও দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উৎসবের পরিবেশ শান্তিপূর্ণ রাখা এবং পূজায় অংশ নিতে আসা মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আন্দোলনকারী সংগঠনগুলোর নেতারা দাবি করেছেন, তাদের অবরোধ কর্মসূচি কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রভাবে পরিচালিত হচ্ছে না। একইভাবে কোনও জাতি, ধর্ম বা বর্ণের মানুষের বিরুদ্ধেও এ কর্মসূচি নয়। তাদের ভাষ্য, সাজেকের বাসিন্দাদের জানমাল রক্ষা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এ আন্দোলন গড়ে তোলা হয়েছে।

পর্যটকদের জন্য খুলে দেয়া হলো সাজেক

এদিকে বৃহস্পতিবার রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে সাজেক ভ্যালির পর্যটনকেন্দ্রগুলো আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করার ঘোষণা দেয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে আগের জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞাসংক্রান্ত নির্দেশনা পরিবর্তন করে সাজেকের সব পর্যটনকেন্দ্রে ভ্রমণের অনুমতি দেয়া হয়েছে।

এ সিদ্ধান্তের ফলে দুর্গাপূজার ছুটিতে পর্যটকদের সাজেক ভ্রমণে আর আগের নিষেধাজ্ঞা থাকছে না। পাশাপাশি অবরোধ স্থগিত থাকায় নির্ধারিত সময়ে সড়ক যোগাযোগ ও পর্যটকদের যাতায়াত স্বাভাবিক রাখার সুযোগ তৈরি হয়েছে।

তবে পর্যটকদের ভ্রমণের সময় স্থানীয় পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর রাখা এবং সংশ্লিষ্ট প্রশাসনের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেয়া হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ