Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৩, ৫ আগস্ট ২০২৫

জুলাই ঘোষণাপত্র পাঠ শুরু করলেন প্রধান উপদেষ্টা

জুলাই ঘোষণাপত্র পাঠ শুরু করলেন প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

স্বৈরাচার শেখ হাসিনার পতনের এক বছর পূর্তির দিনে জুলাই ঘোষণাপত্র পাঠ করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টার দিকে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা যোগ দেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)সহ বিভিন্ন গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম।

অনুষ্ঠানস্থলে উপস্থিত রয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। জনরোষের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন করা হয়, যার নেতৃত্ব দেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

অন্তর্বর্তী সরকারের অধীনে রাষ্ট্রীয় পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করা হয়েছে। এই ঘোষণাপত্র পাঠের মাধ্যমে নতুন রাজনৈতিক দিকনির্দেশনার আনুষ্ঠানিক সূচনা হবে।

সবার দেশ/এফএস 

 

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!