Sobar Desh | সবার দেশ সবার দেশ ডেস্ক

প্রকাশিত: ১৭:০৩, ২৮ সেপ্টেম্বর ২০২৫

দেশের ৩২ হাজার মণ্ডপে জোরদার নজরদারি

দুর্গাপূজায় নিরাপত্তা: ৭১ হাজার পুলিশ মোতায়েন

দুর্গাপূজায় নিরাপত্তা: ৭১ হাজার পুলিশ মোতায়েন
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজায় সারাদেশের পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে ৭১ হাজার ৬৬ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। রোববার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এবার সারা দেশে প্রায় ৩২ হাজার পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন হয়েছে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, পূজা উপলক্ষে দেশের প্রতিটি স্থানে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি মাসের শুরু থেকে কিছু এলাকায় ছোটখাট দুর্ঘটনা ঘটলেও পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে সেগুলো দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রতিটি মণ্ডপে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি পূজা উদযাপন কমিটি, আনসার বাহিনী ও পুলিশের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা পরিচালিত হচ্ছে।

সদর দপ্তরের তথ্য অনুযায়ী, যেসব বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তার বেশিরভাগই সাধারণ অপরাধ, ব্যক্তিগত দ্বন্দ্ব বা স্থানীয় বিরোধের ফলাফল। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এক বিবৃতিতে ২ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত নয়টি ঘটনার উল্লেখ রয়েছে। এর মধ্যে তিনটিতে জিডি, ছয়টিতে মামলা হয়েছে এবং ছয়জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রক্ষায় তারা অঙ্গীকারবদ্ধ এবং দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে সর্বোচ্চ তৎপরতা চালানো হচ্ছে।

সবার দেশ/এফএস 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার