Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৯, ২২ ফেব্রুয়ারি ২০২৬

কৃষি কার্ডে সরাসরি প্রণোদনা পৌঁছাবে কৃষকের হাতে: তথ্যমন্ত্রী

কৃষি কার্ডে সরাসরি প্রণোদনা পৌঁছাবে কৃষকের হাতে: তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃষি টিকলে বাংলাদেশ টিকবে। দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদে স্থিতিশীল রাখতে কৃষকের উৎপাদন সক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি। এ লক্ষ্যেই কৃষি কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষকদের সনাক্ত করে রাষ্ট্রীয় সহায়তা সরাসরি তাদের হাতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বীজ, সার, সেচসহ বিভিন্ন প্রণোদনা বিতরণে স্বচ্ছতা বাড়বে এবং মধ্যস্বত্বভোগীর প্রভাব কমবে।

রবিবার বেলা ১১টার দিকে গৌরনদীর কাপলাতলী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, নিম্নমানের বীজ কৃষি উৎপাদনের অন্যতম বড় প্রতিবন্ধক। পরিকল্পিতভাবে উন্নত জাতের বীজ সরবরাহ নিশ্চিত করা গেলে একই জমিতে বেশি উৎপাদন সম্ভব হবে। এতে কৃষকের আয় বৃদ্ধি পাবে এবং খাদ্য আমদানির ওপর নির্ভরতা কমবে। পাশাপাশি সেচ অবকাঠামো উন্নয়ন ও পানি ব্যবস্থাপনা জোরদার করা হলে উৎপাদনশীলতা আরও বাড়বে।

তিনি আরও বলেন, আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারে এখনো পিছিয়ে রয়েছে দেশের অনেক অঞ্চল। প্রযুক্তিনির্ভর চাষাবাদ সম্প্রসারণ করা গেলে শ্রম ও সময় সাশ্রয় হবে এবং উৎপাদন খরচ কমবে। কৃষকদের আধুনিক চাষপদ্ধতি, সেচ ব্যবস্থাপনা এবং ফসল সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হবে বলেও তিনি জানান।

মন্ত্রী উল্লেখ করেন, কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। কৃষি কার্ডের আওতায় ভর্তুকি ও প্রণোদনা ডিজিটাল পদ্ধতিতে বিতরণের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করা হবে। পাশাপাশি প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের অগ্রাধিকার দিয়ে সহায়তা প্রদান করা হবে। কৃষকের সক্ষমতা বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতের মধ্য দিয়েই দেশের সামগ্রিক অর্থনীতি আরও শক্ত ভিতের ওপর দাঁড়াবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ