Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৬, ৭ জুলাই ২০২৫

এজবাস্টনে অভিশাপ ভেঙে ভারতের রেকর্ড জয়

এজবাস্টনে অভিশাপ ভেঙে ভারতের রেকর্ড জয়
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন এজবাস্টনে টেস্ট জয়ের জন্য অপেক্ষায় ছিল ভারত। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে রেকর্ড গড়ে ইংল্যান্ডকে ৩৩৬ রানে হারিয়েছে শুভমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল। বিদেশের মাটিতে এটিই ভারতের সবচেয়ে বড় ব্যবধানে টেস্ট জয়।

ঐতিহাসিক এ জয়ের নায়ক তরুণ পেসার আকাশ দীপ। দ্বিতীয় ইনিংসে ৯৯ রানে ৬ উইকেটসহ পুরো ম্যাচে ১০ উইকেট শিকার করে তিনি ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন। ইংল্যান্ডে কোনো ভারতীয় বোলারের জন্য এটিই সর্বোচ্চ ম্যাচ ফিগার।

শুধু দীর্ঘ দিনের জয়-খরা কাটিয়েই নয়, ভারত এজবাস্টনে টেস্ট জিতে প্রথম এশিয়ান দল হওয়ার গৌরবও অর্জন করেছে।

ব্যাট হাতে বড় অবদান রাখেন অধিনায়ক শুভমান গিল। প্রথম ইনিংসে ২৬৯ এবং দ্বিতীয় ইনিংসে ১৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলে এক ম্যাচে ৪৩০ রান করেন তিনি। ভারতের ইতিহাসে কোনো অধিনায়কের ব্যক্তিগত সর্বোচ্চ রান এবং টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ এটি।

প্রথম ইনিংসে গিলের সঙ্গে বড় জুটি গড়েন রবীন্দ্র জাডেজা (৮৯) এবং ওয়াশিংটন সুন্দর (৭৭)। ভারতের প্রথম ইনিংস থামে ৫৮৭ রানে। ইংল্যান্ড ব্যাট করতে নেমে ৮৪ রানে ৫ উইকেট হারালেও জেমি স্মিথ (১৮৪*) ও হ্যারি ব্রুকের (১৫৮) দুর্দান্ত জুটিতে ঘুরে দাঁড়ায়। তবে শেষ পর্যন্ত তারা গুটিয়ে যায় ৪০৭ রানে। ভারতের পক্ষে সিরাজ ৬টি এবং আকাশ দীপ ৪টি উইকেট নেন।

১৮০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে আরও একবার ব্যাটিংয়ে আধিপত্য দেখায় ভারত। গিলের ১৬১, জাডেজার অপরাজিত ৬৯ এবং পান্তের ৬৫ রানে স্কোরবোর্ডে যোগ হয় আরও ৪২৭ রান। ফলে ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৬০৮ রান।

চতুর্থ দিন শেষে তিন উইকেট হারানো ইংল্যান্ড পঞ্চম দিনে বৃষ্টির কারণে খানিকটা সময় পেলেও ভারতীয় পেসারদের সামনে দাঁড়াতে পারেনি। আকাশ দীপ দ্রুত ফিরিয়ে দেন ওলি পোপ ও হ্যারি ব্রুককে। জেমি স্মিথ লড়াই করলেও ৮৮ রানে থেমে যান। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৭১ রানে।

এ জয়ে সিরিজে ১-১ সমতায় ফিরেছে ভারত। একইসঙ্গে লর্ডস টেস্টের আগে আত্মবিশ্বাসও জুগিয়েছে এজবাস্টনের ‘অভিশাপ’ কাটানোর জয়।

সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৫৮৭ ও ৪২৭/৬ ডিক্লেয়ার
ইংল্যান্ড: ৪০৭ ও ২৭১
ফল: ভারত জয়ী ৩৩৬ রানে

সবার দেশ/এফএস 
 

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার