Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০২, ১৮ আগস্ট ২০২৫

এশিয়া কাপে লক্ষ্য চ্যাম্পিয়নশিপ: জাকের আলি

এশিয়া কাপে লক্ষ্য চ্যাম্পিয়নশিপ: জাকের আলি
ছবি: সংগৃহীত

এশিয়া কাপকে ঘিরে জাতীয় দলের ক্রিকেটাররা এখন ব্যস্ত সময় পার করছেন। সোমবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে উইকেটকিপার-ব্যাটার জাকের আলি অনিক স্পষ্ট জানিয়ে দেন, এবারের টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য একটাই—শিরোপা জয়।

গণমাধ্যমকে জাকের বলেন, আমরা এবারের এশিয়া কাপে ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি। আমি সহ পুরো দলই এটা বিশ্বাস করি। আমাদের মূল লক্ষ্য শিরোপা।

সম্প্রতি মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংলিশ কোচ জুলিয়ান খেলোয়াড়দের আলাদাভাবে ‘পাওয়ার হিটিং’ অনুশীলন করাচ্ছেন। প্রতিটি ক্রিকেটারের সামর্থ্য সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি।

জাকের আরও বলেন, জুলিয়ান আমাদের সঙ্গে কাজ করছে কিভাবে পাওয়ার হিটিংয়ের দক্ষতা বাড়ানো যায়, কোথায় উন্নতির সুযোগ আছে—এসব নিয়েই তিনি কাজ করছেন।

এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। সাম্প্রতিক দুটি সিরিজে টানা জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। এর আগে বিসিবি পরিচালক আকরাম খানও দাবি করেছিলেন, এবারের এশিয়া কাপে বাংলাদেশ শিরোপা জয়ের যথেষ্ট সামর্থ্য রাখে।

উল্লেখ্য, গত ২৬ জুলাই এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এশিয়া কাপের সূচি প্রকাশ করে। আগামী ৯ সেপ্টেম্বর টুর্নামেন্ট শুরু হয়ে ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর। মোট আট দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে—যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। এ গ্রুপের সব ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবিতে।
 

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ