Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০২:১৩, ১৭ নভেম্বর ২০২৫

দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক জয়: ৯৩ রানে অলআউট ভারত

দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক জয়: ৯৩ রানে অলআউট ভারত
ছবি: সংগৃহীত

কলকাতার ইডেন গার্ডেনের টেস্ট ম্যাচ যেন শেষ মুহূর্ত পর্যন্ত রুদ্ধশ্বাস উত্তেজনায় ভরপুর ছিল। ভারতের প্রয়োজন ছিল ৪৭ রান, হাতে নামমাত্র তিন উইকেট। শুবমান গিল চোট পেয়ে হাসপাতালে যাওয়ায় কার্যত তাদের উইকেট ছিল মাত্র দু’টি। ভরসা তখন অক্ষর প্যাটেল ও যশপ্রীত বুমরা।

এমন সংকটময় সময়ে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা নেয় অপ্রত্যাশিত সিদ্ধান্ত। অক্ষরের সামনে বল তুলে দেন বাঁহাতি স্পিনার কেশব মহারাজের হাতে। ধারাভাষ্যকক্ষে সঙ্গে সঙ্গে শুরু হয় বিতর্ক, বাঁহাতি ব্যাটারের বিপক্ষে বাঁহাতি স্পিনার পাঠানো কতটা যৌক্তিক?

অক্ষর প্রথম চার বলেই মহারাজকে ছক্কা-চার হাঁকিয়ে ম্যাচে ফেরার আশা জাগান। ভারতের ড্রেসিংরুমে তখন নতুন উদ্দীপনা, আর প্রোটিয়াদের শিবিরে চাপ বাড়তে থাকে। কিন্তু পঞ্চম বলেই ছক্কার চেষ্টা করতে গিয়ে অক্ষর ১৭ বলে ২৬ রান করে বাভুমার হাতে ধরা পড়েন।

পরের বলেই মহারাজের টার্নে বিভ্রান্ত হয়ে স্লিপে ক্যাচ দেন মোহাম্মদ সিরাজ। এক ঝটকায় দুই উইকেট হারিয়ে ভারত গুটিয়ে যায় মাত্র ৯৩ রানে।

এর আগে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ১৫৯ রানে থেমে যায়। জবাবে ভারত ১৮৯ রান করে ৩০ রানের লিড নেয়। দ্বিতীয় ইনিংসে বাভুমার প্রতিরোধী ৫৫ রানের ওপর ভর করে প্রোটিয়ারা তোলে ১৫৩ রান, ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ১২৪।

কিন্তু হার্মার ও মহারাজের স্পিনে ভারত নিজেদের চেনা মাঠেই একশ রান স্পর্শ করতে পারেনি। ভারতের মাটিতে এর চেয়ে কম রান তাড়া করে হারের ঘটনা আছে মাত্র একবার, ২০০৪ সালে মুম্বাইয়ে ১০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯৩ রানে গুটিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া।

১৫ বছরের অপেক্ষার পর ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার এ টেস্ট জয় তাদের জন্য ঐতিহাসিক অর্জন। সর্বশেষ তারা এ দেশে জিতেছিল ২০১০ সালের ফেব্রুয়ারিতে। এবার সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০তে এগিয়ে গেল প্রোটিয়ারা।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার