আমি এক স্বপ্নবাজ, আশা রাখি শেষ নিঃশ্বাস অবধি
কি লিখবো আর কেনো-ই বা লিখবো এইসব। আর লিখবো না কোনও রাজনৈতিক লেখা। ফিরে যাবো আবার আমার একার সন্ন্যাসে, সাহিত্যের সৃজনশীল লেখার ধ্যানে - এই ভাবতে ভাবতে গত একুশটা মাস বাংলাদেশের রাজনীতিতে ঘটে চলা ঘটনা নিয়ে আমার যত সব ভাবনা লিখেই চলেছি।