Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৩:২৮, ১০ মার্চ ২০২৬

রাতভর পুলিশের অভিযান

রাজধানীতে ৪৭টি মাথার খুলি, কঙ্কাল উদ্ধার, গ্রেফতার ৪

রাজধানীতে ৪৭টি মাথার খুলি, কঙ্কাল উদ্ধার, গ্রেফতার ৪
ফাইল ছবি

রাজধানীতে পুলিশের এক বিশেষ অভিযানে ৪৭টি মানুষের মাথার খুলি এবং বিপুল পরিমাণ হাড়সহ কঙ্কাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (৯ মার্চ) দিবাগত রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, গ্রেফতার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে মানবদেহের কঙ্কাল ও হাড়গোড় সংগ্রহ করে সেগুলো অবৈধভাবে কেনাবেচার সঙ্গে জড়িত। তাদের কাছ থেকেই ৪৭টি মানুষের মাথার খুলি এবং বিপুল পরিমাণ হাড় উদ্ধার করা হয়েছে।

তবে উদ্ধার হওয়া এসব খুলি ও হাড়ের উৎস কোথায় এবং এই চক্রের সঙ্গে আরও বড় কোনো নেটওয়ার্ক জড়িত আছে কি না—তা জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে মঙ্গলবার (১০ মার্চ) ডিএমপির মিডিয়া সেন্টারে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে কঙ্কাল চুরির কৌশল, চক্রের সদস্যদের পরিচয় এবং এ ঘটনার পেছনের অন্যান্য তথ্য তুলে ধরা হবে বলে জানিয়েছে পুলিশ।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ