Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:০৪, ২৪ ডিসেম্বর ২০২৪

আজিমপুর কবরস্থানে চাঁদাবাজি চক্রের ৫ সদস্য আটক

চাঁদাবাজি থেমে নেই কবরস্থানেও

চাঁদাবাজি থেমে নেই কবরস্থানেও
ছবি: সবার দেশ

রাজধানীর আজিমপুর কবরস্থান এলাকায় চাঁদাবাজি চক্রের পাঁচ সদস্যকে হাতেনাতে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আটককৃতদের লালবাগ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন— আরমান মিয়া (৫৪), মো. জাহিদ মিয়া (৩০), মো. জামিল হোসেন (৩৪), মো. আরমান ইসলাম (৩৭) এবং রবিন মিয়া (৩৪)।

কবরস্থানে কর্মরত শ্রমিক ও কর্মচারীরা অভিযোগ করেছেন, এ চক্রটি দীর্ঘদিন ধরে পুরোনো কবর সরিয়ে নতুন কবর স্থাপনের অজুহাতে জোরপূর্বক অর্থ আদায় করে আসছিল। তারা প্রতি কবর থেকে মাসিক ১ হাজার ৫০০ টাকা চাঁদা দিতে বাধ্য করত। চাঁদা না দিলে কবরের অস্তিত্ব নিশ্চিত না রাখার হুমকি দেয়া হতো।

ভুক্তভোগীদের দাবি, চক্রটির নেতৃত্বে রয়েছেন ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আমিন। এ ছাড়া উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ি চালকের সরকারি চাকরির আড়ালে এ চক্রের সদস্য ফালান চাঁদাবাজিতে সহযোগিতা করতেন।

স্থানীয় সূত্র জানায়, ক্ষমতাসীন দলের পরিবর্তন হলেও চাঁদাবাজি চক্রটি সক্রিয় রয়েছে। কখনও আওয়ামী লীগ, কখনও বিএনপির কর্মীরা সময় ভেদে এ কাজে যুক্ত।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু মারমা বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তবে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা ও চাঁদাবাজি কার্যক্রমের বিস্তারিত এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সবার দেশ/এওয়াই

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
৪৫তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৭০২ জন
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই
চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা