Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৫, ২২ জুন ২০২৫

আপডেট: ০০:৫৭, ২৩ জুন ২০২৫

ডিবি কার্যালয়ে সাবেক সিইসি নুরুল হুদা, বিএনপির মামলায় গ্রেফতার

ডিবি কার্যালয়ে সাবেক সিইসি নুরুল হুদা, বিএনপির মামলায় গ্রেফতার
ছবি: সংগৃহীত

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে ঢাকার গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। রোববার (২২ জুন) সন্ধ্যায় সাধারণ জনগণের হাতে আটকের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশ তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখায়।

এদিন বিএনপির পক্ষ থেকে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী তৎকালীন সিইসি কে এম নুরুল হুদা, ২০১৪ সালের নির্বাচনের তৎকালীন সিইসি কাজী রকিব উদ্দিন আহমেদ এবং ২০২৪ সালের নির্বাচনকালীন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ মোট ২৪ জনের নাম উল্লেখ করে একটি মামলার আবেদন করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে প্রহসনের নির্বাচন আয়োজনের অভিযোগ আনা হয়েছে।

রোববার রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল এ মামলা দায়েরের আবেদন করে। আর এ মামলায়ই কে এম নুরুল হুদাকে গ্রেফতার দেখানো হয়েছে।

উল্লেখ্য, কে এম নুরুল হুদা ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বাধীন কমিশনের অধীনে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বাচন ব্যাপক অনিয়ম ও আগের রাতে ব্যালট বাক্স ভরে ফেলার অভিযোগে ব্যাপক সমালোচনার জন্ম দেয় এবং ‘নিশি রাতের ভোট’ হিসেবে পরিচিতি পায়।

সবার দেশ/এফএস 
 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
৪৫তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৭০২ জন
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই
চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা