ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ তীব্র গুঞ্জন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দাম্পত্য সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ট্রাম্প যখন রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করছেন, তখন গুরুত্বপূর্ণ দলীয় আয়োজনগুলোতে মেলানিয়ার অনুপস্থিতি এবং একটি অনুষ্ঠানে তাদের আচরণ ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা চলছে।