Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১০, ২৩ জুলাই ২০২৫

মিরপুরে কসমো স্কুলে আগুন, ধোঁয়ায় পাঁচতলা ভবন আচ্ছন্ন

মিরপুরে কসমো স্কুলে আগুন, ধোঁয়ায় পাঁচতলা ভবন আচ্ছন্ন
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে অবস্থিত কসমো স্কুলের জেনারেটর কক্ষে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (২৩ জুলাই) দুপুরে মিরপুর সাড়ে ১১ নম্বর মেইন রোডের কাছে সিটি মাঠ সংলগ্ন এ শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ভবনের নিচতলায় অবস্থিত জেনারেটর রুম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই পুরো পাঁচতলা ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়ে, এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষার্থী ও আশপাশের এলাকাবাসীর মধ্যে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের সূত্রপাতের কারণ এবং কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়রা জানান, আগুন লাগার পরপরই শিক্ষার্থীদের দ্রুত নিরাপদে বের করে আনতে এলাকাবাসী এগিয়ে আসে। আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরো ভবনে ধোঁয়ার ঘনচাপ থাকায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, জেনারেটর রুম থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

সবার দেশ/এফও 
 

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ