Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৩:৩১, ৮ জানুয়ারি ২০২৫

পঙ্গু হাসপাতালের আইসিইউতে আগুন

পঙ্গু হাসপাতালের আইসিইউতে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর শের-এ-বাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পঙ্গু হাসপাতালে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. শাহজাহান আলী।

তিনি বলেন, রাত ১০টা ১৮ মিনিটে পঙ্গু হাসপাতালের অর্থপেডিক বিভাগের আইসিইউতে আগুন লাগার খবর আসে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। একটা ইউনিট পৌঁছে দেখে উপস্থিত মানুষ ও হাসপাতালের কর্মীরা অগ্নিনিরোধক ব্যবহার করে আগুন নিভিয়ে ফেলে। বড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা
মিঠামইনে কুপিয়ে হত্যা বিএনপি নেতা জাহাঙ্গীরকে
দুর্দান্ত প্রত্যাবর্তনে ফাইনালে আর্জেন্টিনা
সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী