Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৩০, ২৯ সেপ্টেম্বর ২০২৫

হিরো আলম হামলার শিকার রাজধানীর রামপুরায়

হিরো আলম হামলার শিকার রাজধানীর রামপুরায়
ছবি: সংগৃহীত

রাজধানীর রামপুরায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতের ঘটনা জানিয়ে স্থানীয়রা জানান, কয়েকটি মোটরসাইকেলে ছুটে এসে হামলাকারীরা হিরো আলমকে পিটিয়ে আহত করে ফেলে দেয়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গেছে, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন হিরো আলম। তার মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে, পাশাপাশি তার টি-শার্টও ছেঁড়া।

আরেকটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন মিলে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে হিরো আলমকে। তার হাত, মাথা ও শরীরের বিভিন্ন অংশে ব্যান্ডেজ দেখা গেছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
৪৫তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৭০২ জন
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই
চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা