Sobar Desh | সবার দেশ ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩৪, ৪ ফেব্রুয়ারি ২০২৫

পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী

পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী
প্রতীকি ছবি

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের মিলনপুর গ্রামে এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। স্বামী নিজেই তার স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়েছেন। 

এ ঘটনা জানাজানি হওয়ার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিলনপুর গ্রামের বাসিন্দা খোরশেদ দীর্ঘদিন ধরে সন্দেহ করছিলেন তার স্ত্রী একই গ্রামের আনোয়ার হোসেনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন।

তবে এ বিষয়ে সরাসরি কোনো প্রমাণ পাননি তিনি। তবে গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি নিজেই স্ত্রীকে আনোয়ারের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন। এ সময় এলাকাবাসী জড়ো হলে পরিস্থিতি সামাল দিতে খোরশেদ নিজেই স্ত্রীকে আনোয়ারের সঙ্গে বিয়ে দিয়ে দেন।

এ বিষয়ে মিলনপুর গ্রামের ইউপি সদস্য আব্দুর রউফ বলেন, অনেকেই বিষয়টি জানতো। তবে প্রমাণের অভাবে কোনও ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি। কিন্তু সোমবার সন্ধ্যায় খোরশেদ নিজেই তাদের হাতেনাতে ধরে ফেলেন। পরে তিনি নিজ সিদ্ধান্তেই আনোয়ারের সঙ্গে তার স্ত্রীকে বিয়ে দিয়ে দেন।

স্থানীয় বাসিন্দা মানিক হোসেন বলেন, আনোয়ার ও মিলনের স্ত্রীর সম্পর্ক নিয়ে এলাকায় বহুবার সালিস বসেছে। কিন্তু প্রমাণের অভাবে কঠোর কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। এবার খোরশেদ নিজেই তাদের ধরে ফেলেন এবং সবার সামনে তাদের বিয়ে দিয়ে দেন।

জানা গেছে, এ দম্পতির একটি সন্তান রয়েছে, সে বর্তমানে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা