Sobar Desh | সবার দেশ সংগীত কুমার, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ০১:১৮, ১ জুলাই ২০২৫

আপডেট: ০১:১৮, ১ জুলাই ২০২৫

ইবি শিক্ষক হাফিজুল ইসলামকে সমকামিতা ও হয়রানির অভিযোগে অপসারণ

ইবি শিক্ষক হাফিজুল ইসলামকে সমকামিতা ও হয়রানির অভিযোগে অপসারণ
ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামকে সমকামিতা ও শিক্ষার্থীদের হয়রানির অভিযোগে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। সোমবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশ ও পূর্ববর্তী তদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর সিন্ডিকেটের ২৬৮তম সভায় হাফিজুল ইসলামকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁর আচরণ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলার পরিপন্থী উল্লেখ করে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির ৪(১)(এফ) ধারা অনুযায়ী ৩১ মে ২০২৫ থেকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

এর আগে, গত বছরের ৭ অক্টোবর ওই শিক্ষকের বিরুদ্ধে সমকামিতা, যৌন হয়রানি ও হেনস্তাসহ একাধিক অভিযোগ এনে আন্দোলনে নামেন বিভাগের শিক্ষার্থীরা। তারা উপাচার্যের কাছে লিখিতভাবে ২৭টি অভিযোগ দাখিল করেন এবং তাঁর অপসারণের দাবি জানান।

পরে অভিযোগ যাচাই করে সিন্ডিকেটের ২৬৬তম সভায় হাফিজুল ইসলামের একটি বাৎসরিক ইনক্রিমেন্ট বাতিলসহ তাঁকে এক বছরের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। তবে শিক্ষার্থীরা ওই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে আন্দোলন অব্যাহত রাখেন। শেষ পর্যন্ত প্রশাসন বিষয়টি অধিকতর তদন্ত করে হাফিজুল ইসলামকে অপসারণের সিদ্ধান্ত নেয়।

ইবি প্রতিনিধি

শীর্ষ সংবাদ:

হাসিনা কি বেঁচে আছেন! প্রশ্ন জনমনে
হাতকড়া ছাড়া হাসিনার ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গোপালগঞ্জে তাণ্ডব: ধ্বংস হাসপাতাল, বন্ধ বিনামূল্যে চিকিৎসা
যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের
পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে প্রাণ গেলো ৩ যুবকের, আহত ২
অস্ত্র ফেরত চান খুলনার আ.লীগ নেতারা
হাসিনা সীমান্ত দিয়ে ঢুকলে গ্রেফতার: বিজিবি
আ. লীগের ‘নৈরাজ্য’ ঠেকাতে আজ এনসিপির মোটরসাইকেল র‍্যালি
বেনাপোল সীমান্তে বিজিবির কড়া নজরদারি, রাতভর সার্চলাইটে টহল
বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে পারেন মুসলিমরা
গোপালগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩, আহত ২০
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
বিএনপির মিছিলে নিষিদ্ধ আ.লীগের হামলা-গুলিবর্ষণ, গুলিবিদ্ধ ৫
কটিয়াদীতে জমি নিয়ে সংঘর্ষ, যুবদল নেতা নিহত
গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধের আহ্বান ড. ইউনূসের
ফ্যাসিস্টবিরোধী ঐক্যে পাশে থাকবে এনসিপি: নাহিদ
এনসিপির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সংলাপ, জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন
ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর