Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৯, ১৯ আগস্ট ২০২৫

চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় নারী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় নারী নিহত
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়দারোগারহাট উত্তর বাইপাসে দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।

নিহত নারীর নাম শাহিন বেগম (৪৫)। তিনি চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার পালিছড়া গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী। দীর্ঘদিন ধরে তিনি স্বামী ও সন্তানদের সঙ্গে বড়দারোগারহাট ব্রিকফিল্ড এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

নিহতের স্বামী জাহাঙ্গীর আলম বলেন, প্রতিদিনের মতো আজ সকালে আমার স্ত্রী পায়ে হেঁটে মহাসড়কের পূর্বপাশ দিয়ে বড়দারোগারহাট বাজারে যাচ্ছিলেন। এ সময় চট্টগ্রামমুখী দ্রুতগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির রব্বানী জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। সেটি উদ্ধারের কাজ চলছে, তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

সবার দেশ/এফএস 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ