Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৯, ২৮ সেপ্টেম্বর ২০২৫

১৪৪ ধারা

খাগড়াছড়িতে উত্তেজনা: চলছে সড়ক অবরোধ

খাগড়াছড়িতে উত্তেজনা: চলছে সড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে ‘জুম্ম ছাত্র-জনতা’র ডাকা সড়ক অবরোধ কর্মসূচি চলছে। অবরোধের কারণে শহরে যান চলাচল বন্ধ রয়েছে, অধিকাংশ দোকানপাটও বন্ধ। শহরের বিভিন্ন মোড়ে আইনশৃঙ্খলা বাহিনী টহল দিচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে শনিবার অবরোধকে কেন্দ্র করে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সদর উপজেলা, পৌরসভা ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। তবে পাহাড়ি সংগঠনগুলোর অভিযোগ, ১৪৪ ধারা জারির পরও তাদের ওপর হামলা হয়েছে। এর প্রতিবাদে চার দফা দাবি তুলে অনির্দিষ্টকালের জন্য অবরোধ ঘোষণা করা হয়।

চার দফা দাবি:
১. ধর্ষণ মামলার বাকি দুই আসামিকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি।
২. জুম্ম ছাত্র-জনতার সমাবেশে হামলাকারীদের বিচার।
৩. আহত শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা।
৪. হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন।

জুম্ম ছাত্র-জনতার মুখপাত্র দ্বীপায়ন ত্রিপুরা বলেন, সাধারণ জনগণের দাবিতে আমরা আবারও অবরোধে নেমেছি। জরুরি সেবার যানবাহনে কোনো বাধা থাকবে না এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালিত হবে।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আবদুল বাতেন জানিয়েছেন, বর্তমানে শহরের পরিস্থিতি শান্ত। কোথাও পিকেটিং দেখা না গেলেও উপজেলায় কিছু এলাকায় টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে সড়ক অবরোধ করা হয়েছে।

গত মঙ্গলবার রাতে প্রাইভেট পড়া শেষে ফেরার পথে ওই কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া অভিযুক্ত শয়ন শীলকে ছয় দিনের রিমান্ডে পাঠিয়েছে পুলিশ।

ঘটনার পর থেকেই খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবানসহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে প্রতিবাদ-বিক্ষোভ চলছে। শনিবারের অবরোধ ঘিরেই খাগড়াছড়ি উত্তপ্ত হয়ে ওঠে এবং পরিস্থিতি এখনও থমথমে।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব