Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:০৫, ২১ এপ্রিল ২০২৬

অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখের বেশি শিক্ষার্থী

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা
ছবি: সংগৃহীত

সারা দেশে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় একযোগে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়, যা চলবে দুপুর ১টা পর্যন্ত। এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে দেশের ৩০ হাজার ৬৬৬টি স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদরাসা শিক্ষা বোর্ডে অংশ নিচ্ছে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

পরীক্ষার্থীদের মধ্যে নিয়মিত রয়েছে ১৪ লাখ ৪৮ হাজার ৫১১ জন। এছাড়া অনিয়মিত পরীক্ষার্থী রয়েছে চার লাখেরও বেশি। এদের মধ্যে ২ লাখ ৬১ হাজারের বেশি শিক্ষার্থী এক বিষয়ে উত্তীর্ণ হতে আবার পরীক্ষা দিচ্ছে। বাকিরা দুই, তিন, চার কিংবা সব বিষয়ে অংশ নিচ্ছে।

প্রকাশিত সূচি অনুযায়ী, সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাদরাসা বোর্ডে দাখিল পর্যায়ে কোরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা নেয়া হচ্ছে। অন্যদিকে কারিগরি বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পর্যায়ে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে কঠোর অবস্থানে রয়েছে শিক্ষাপ্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী। প্রশ্নপত্র ফাঁস, ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার এবং ডিজিটাল জালিয়াতি ঠেকাতে কেন্দ্রগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। প্রতিটি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পাশাপাশি মাঠে রয়েছে ভ্রাম্যমাণ টিমও।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা