Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৬, ৭ এপ্রিল ২০২৫

আপডেট: ১২:১৫, ৭ এপ্রিল ২০২৫

কোচিং-ফটোকপি বন্ধসহ একগুচ্ছ নির্দেশনা

এসএসসি পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা

এসএসসি পরীক্ষাকেন্দ্রে ১৪৪ ধারা
ছবি: সংগৃহীত

আগামী ১০ এপ্রিল থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী সংখ্যা ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন। 

পরীক্ষার নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এবার নেয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা। এর অংশ হিসেবে পরীক্ষাকেন্দ্র এলাকায় ১৪৪ ধারা জারি, ফটোকপি মেশিন বন্ধসহ একগুচ্ছ কড়াকড়ি নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

১৪৪ ধারা ও কঠোর নিরাপত্তা:

পরীক্ষাকেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি থাকবে পরীক্ষার পুরো সময়জুড়ে। পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থী এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবেন না। অননুমোদিত প্রবেশকারীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।

কোচিং ও ফটোকপি দোকান বন্ধ: 

১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। এছাড়া পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রসংলগ্ন এলাকায় বন্ধ থাকবে সব ফটোকপি মেশিন।

মুঠোফোন ও ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ: 

কেন্দ্রসচিব ছাড়া কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। তাও হতে হবে ফিচার ফোন—ক্যামেরা ও ইন্টারনেটবিহীন। শিক্ষক বা দায়িত্বপ্রাপ্ত কেউ নিষিদ্ধ ডিভাইস ব্যবহার করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।

প্রশ্নপত্র গ্রহণ ও পরিবহন: 

প্রশ্নপত্র বহনে কালো কাঁচযুক্ত গাড়ি নিষিদ্ধ। ট্যাগ অফিসার, পুলিশ প্রহরা ও কেন্দ্রসচিবের উপস্থিতিতে ট্রেজারি বা থানার হেফাজত থেকে প্রশ্নপত্র নেয়া হবে। পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে নির্ধারিত হবে প্রশ্নের সেট কোড।

সময়ে কেন্দ্রে উপস্থিতি বাধ্যতামূলক: 

পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছাতে হবে। ৩০ মিনিট পর কেউ এলে পরীক্ষা দেয়া যাবে না। বিলম্বে এলে রেজিস্টারে কারণ লিখে বোর্ডে জানাতে হবে।

সোশ্যাল মিডিয়ায় নজরদারি: 

প্রশ্নফাঁস নিয়ে গুজব বা অপপ্রচারে লিপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সোশ্যাল মিডিয়া মনিটরিং জোরদার করা হয়েছে।

উত্তরপত্র দ্রুত পাঠানো: 

প্রতিটি বিষয়ের পরীক্ষা শেষেই উত্তরপত্র দ্রুততম সময়ের মধ্যে নিকটস্থ ডাক বিভাগে পাঠাতে হবে। এ বিষয়ে বোর্ড থেকে কেন্দ্রগুলোকে আলাদা নির্দেশনা দেয়া হয়েছে।

পরীক্ষা শেষে ব্যবহারিক: 

তত্ত্বীয় অংশ শেষে ২২ মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। মাদরাসা বোর্ডে দাখিলের লিখিত পরীক্ষা শেষ হবে ১৫ মে।

দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র: 

পরীক্ষা–সংক্রান্ত যাবতীয় তথ্য গণমাধ্যমে উপস্থাপনের দায়িত্বে থাকবেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।

সতর্কবার্তা:

শিক্ষার্থীদের অনুরোধ করা হচ্ছে সময়মতো কেন্দ্রে পৌঁছাতে এবং পরীক্ষায় মনোযোগী হতে। পরীক্ষার পরিবেশ নষ্ট হলে নেয়া হবে কঠোর ব্যবস্থা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা