Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩১, ১৫ এপ্রিল ২০২৫

আপডেট: ০০:৩২, ১৫ এপ্রিল ২০২৫

সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত

কুয়েটের ৩৭ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, ক্লাশ শুরু ৪ মে

কুয়েটের ৩৭ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, ক্লাশ শুরু ৪ মে
ফাইল ছবি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারির সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা শিক্ষা কার্যক্রম আগামী ৪ মে এবং আবাসিক হলগুলো ২ মে খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের ১০১তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

জানা গেছে, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। তদন্ত কমিটির প্রতিবেদনে শিক্ষার্থীদের ইন্ধন ও সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় সিন্ডিকেট সভায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত হয়। ঘটনার পর শিক্ষার্থী ও বহিরাগতদের বিরুদ্ধে পৃথক দুটি মামলাও দায়ের করা হয়েছে।

এদিকে, সহিংসতার পর শিক্ষার্থীরা নানা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। গত রবিবার থেকে হল খোলার দাবিতে কিছু শিক্ষার্থী ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করছেন।

বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্ত ক্যাম্পাসে নতুন আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। শিক্ষার্থীদের একাংশ সিদ্ধান্তের প্রতিবাদ জানালেও কর্তৃপক্ষ শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর অবস্থানে রয়েছে।

সবার দেশ/এমকেজে

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা
বিতর্ককে পেছনে ফেলে ‘লক আপ ২’-এর চ্যাম্পিয়ন শ্রেয়া কালরা
পতনের আগেই স্বজনদের নিরাপদে সরিয়ে নেন হাসিনা
জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত; অনলাইনে টিকিট কাটবেন যেভাবে
বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
পথ হারালে জুলাই জাদুঘরে এসে আবার পথ খুঁজে নেবো: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ
জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবোব: জামায়াত আমির
খুনি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই ডকুমেন্টারিতে বিকৃতি, ক্ষমা চেয়ে সংশোধনের ঘোষণা মন্ত্রীর
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি