Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৯, ৯ নভেম্বর ২০২৬

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, অফিসে নয়: প্রধানমন্ত্রী

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, অফিসে নয়: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

সরকারি কর্মকর্তাদের কোনও রাজনৈতিক দলের প্রতি সমর্থন থাকলে তা ব্যালট বাক্সে প্রকাশ করতে হবে, সরকারি অফিসে নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, রাজনৈতিক দলের প্রতি প্রশাসনের কর্মকর্তাদের ব্যক্তিগত সমর্থন থাকাকে তিনি দোষের মনে করেন না। তবে সে সমর্থনের প্রতিফলন সরকারি দায়িত্ব পালনে কোনওভাবেই থাকা উচিত নয়।

রোববার (৮ নভেম্বর) বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবীন সরকারি কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ক্যাডার বা কর্মস্থল যা-ই হোক না কেন, সবার প্রথম ও প্রধান পরিচয় হলো তারা জনপ্রশাসনের কর্মকর্তা এবং জনগণের সেবক। তাই সরকারি দফতরে সেবা নিতে আসা নাগরিকদের সঙ্গে মানবিক আচরণ করতে হবে।

কোনও নাগরিকের আবেদনপত্রে ভুল থাকলে তাকে শুধু ফিরিয়ে না দিয়ে কীভাবে ভুল সংশোধন করা যায়, সে বিষয়ে পরামর্শ দেয়ার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রীর মতে, নাগরিকদের প্রতি এমন সহযোগিতামূলক আচরণই মানবিক প্রশাসনের পরিচয়।

একটি সরকারের সামগ্রিক সাফল্য অর্জনে দক্ষতা, সততা ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রশাসন অপরিহার্য বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি কর্মকর্তাদের নিজেদের ক্ষেত্রে যেমন এসব মূল্যবোধ অনুসরণের আহ্বান জানান, তেমনি সহকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে আচরণেও একই নীতি বজায় রাখার পরামর্শ দেন।

পছন্দের পদায়ন বা পদোন্নতির জন্য পেশাগত দক্ষতা ও সততার সঙ্গে আপস না করার বিষয়ে কর্মকর্তাদের সতর্ক করেন তারেক রহমান। তিনি বলেন, দেশের যেকোনও স্থানে, যেকোনও পদে দায়িত্ব পালনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকাই পেশাদারিত্বের পরিচয়। একটি সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি জনপ্রশাসনের কোনও পদও কারও জন্য স্থায়ী নয়।

সরকারের রাজনৈতিক কর্মসূচি ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনের আগে দেয়া ইশতেহারের পক্ষে জনগণ রায় দিয়েছেন। ফলে এটি এখন জনগণের দলিল। সরকারের এ কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনিক কর্মকর্তাদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

প্রশাসনিক কাজে দীর্ঘসূত্রতা কমিয়ে সরকারি সেবা আরও সহজ ও নাগরিকবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ জন্য কর্মকর্তাদের ইতিবাচক মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান।

বক্তব্যের শেষাংশে পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষার বিষয়টিও তুলে ধরেন প্রধানমন্ত্রী। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও পরিচ্ছন্ন দেশ গড়ে তুলতে নিজেদের চারপাশের পরিবেশ এবং সরকারি অফিস-আদালত পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে: আসিফ মাহমুদ
দণ্ডিত পলাতক আসামি হাসিনাকে প্রত্যর্পণ চুক্তিতেই ফিরতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাসিনা ফিরবেন না, পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর
ইরান যুদ্ধ ও ইসরায়েলপ্রীতিই হারের কারণ: ট্রাম্প
দেশে ফিরতে নতুন পাসপোর্ট চান পলাতক হাসিনা
রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, অফিসে নয়: প্রধানমন্ত্রী
যে শর্তে নেতানিয়াহুকে সরকারে নেবেন আইজেনকোট
না.গঞ্জ এনসিপির নেতৃত্বে বিএনপির সাবেক এমপিকন্যা মুক্তি
সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবি, ২১ জনের মৃত্যু
জাবি ছাত্রদলের ১১ নেতাকে শোকজ
একদিনের ছুটিতেই টানা ৪ দিন অবকাশ
পল্লবী থানায় ককটেল নিক্ষেপ, এসআরবি সদস্য আহত
শ্রীলঙ্কা-ভুটান ড্র, সাফের সেমিফাইনালে বাংলাদেশ
দীপাবলি উপলক্ষে সোমবার বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ
ভারতে ঢোকার অপেক্ষায় ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা: শুভেন্দু
চাটাচাটি করে পদ না পেলে রাস্তা ঝাড়ু দিয়ে খেতে হতো: রাশেদ খাঁন প্রসঙ্গে আমির হামজা
বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য দেখে কেঁদেছিলাম: সোনিয়া গান্ধী
ইসরায়েলের পতন হতে যাচ্ছে: নেতানিয়াহু