মধ্যরাতে দীপিকার বাড়িতে ভৌতিক শব্দ, জানালেন রহস্য!
মধ্যরাতে হঠাৎ ভৌতিক পরিবেশ! বাড়ির ভেতর থেকে ভেসে আসছে অদ্ভুত শব্দ। তবে কোনও ভূতুড়ে কাণ্ড নয়, এর পেছনে রয়েছে মাতৃত্বের ব্যস্ততা। হ্যালোউইন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় এমনই মজার একটি ভিডিও শেয়ার করে রহস্যের ব্যাখ্যা দিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
দুই সন্তানকে নিয়ে এখন বেশ ব্যস্ত সময় কাটছে এ অভিনেত্রীর। মাতৃত্বের নানা অভিজ্ঞতার মধ্যেই হ্যালোউইন উপলক্ষে নিজের একটি ব্যতিক্রমী ভিডিও প্রকাশ করেন তিনি।
ভিডিওতে দেখা যায়, সাদা চাদরে মাথা ও মুখ ঢেকে চেয়ারে বসে আছেন দীপিকা। চোখে কালো সানগ্লাস। প্রথম দেখায় তাকে অনেকটা ভৌতিক চরিত্রের মতো মনে হলেও তার এমন সাজের পেছনে রয়েছে ভিন্ন গল্প। কোলে রাখা ব্রেস্ট পাম্পের মেশিন থেকেই তৈরি হচ্ছিলো মধ্যরাতের অদ্ভুত শব্দ।
ভিডিওর ক্যাপশনে দীপিকা লিখেছেন, এটা কোনও ভৌতিক বাড়ি নয়, মধ্যরাতে ব্রেস্ট পাম্পের আওয়াজ।
অভিনেত্রীর এমন রসিকতাপূর্ণ পোস্ট মুহূর্তেই ভক্তদের নজর কাড়ে। অনেকেই তার মাতৃত্বের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে নিজেদের মিল খুঁজে পেয়েছেন। আবার অনেকে সন্তান লালন-পালনের ব্যস্ততার মধ্যেও বিষয়টি হাস্যরসের সঙ্গে তুলে ধরার প্রশংসা করেছেন।
ভিডিওর মাধ্যমে দীপিকা বুঝিয়েছেন, তারকাখ্যাতি থাকলেও মাতৃত্বের দৈনন্দিন দায়িত্ব থেকে রেহাই নেই। সন্তানদের যত্ন নেয়া, রাত জাগা কিংবা নিজের সময় বের করার সংগ্রাম—সবকিছুই অন্য মায়েদের মতো তার জীবনেও রয়েছে।
পোস্টে দীপিকা আরও ইঙ্গিত দিয়েছেন, ছোট মেয়ে দেবী ঘুমিয়ে পড়লেই নিজের জন্য কিছুটা সময় পান তিনি। তখন গোসল, খাওয়াদাওয়া ও শরীরচর্চার মতো ব্যক্তিগত কাজগুলো সেরে নেয়ার সুযোগ হয়।
সব মিলিয়ে হ্যালোউইনের ভৌতিক সাজের আড়ালে নিজের মাতৃত্বের ব্যস্ত জীবনের একটি মজার মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
সবার দেশ/কেএম




























