Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:২৫, ১৭ আগস্ট ২০২৫

আশঙ্কামুক্ত ফারুকী, সবার দোয়া চাইলেন তিশা

আশঙ্কামুক্ত ফারুকী, সবার দোয়া চাইলেন তিশা
ছবি: সংগৃহীত

কক্সবাজারে সরকারি সফরে গিয়ে অসুস্থ হয়ে পড়া সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কিউরেশন সংক্রান্ত কর্মশালায় অংশ নিতে ফারুকী শুক্রবার (১৫ আগস্ট) কক্সবাজারে যান। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় নিয়ে আসা হয়।

শনিবার রাত দেড়টার দিকে দেওয়া স্ট্যাটাসে তিশা জানান, মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি কর্মশালায় উপস্থিত থাকাকালীন অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় আনা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তিনি শঙ্কামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন।

কক্সবাজার জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক গণমাধ্যমকে জানান, ফুড পয়জনিংয়ের কারণে ফারুকীর ডিহাইড্রেশন হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি ঘটলে শুক্রবার রাত সাড়ে ৯টার কিছু পর শহরের ওশন প্যারাডাইস হোটেল থেকে বিমানবাহিনীর অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় ফিরিয়ে আনা হয়।

সবার দেশ/এফএস 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

জুলাই জাদুঘরে যাচ্ছে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোয় ব্যবহৃত পুলিশ ভ্যান
হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—কোলকাতায় বিপাকে বাংলাদেশিরা
গুপ্ত-স্বৈরাচার আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী
ভারতে উজ্জয়িনীর মসজিদে বুলডোজার, উত্তেজনা চরমে
৫৮ হাজার কোটি টাকায় হচ্ছে দুই মেট্রোরেল
মেসির অর্জনের মুকুটে এবার ডক্টরেট ডিগ্রি
শাহজালালে যাত্রী হয়রানি, বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, কিশোরদের ব্যবহারে নিয়ন্ত্রণ
পৌনে চার কোটি জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনবে সরকার
দুই দফা ইনজেকশনেও মৃত্যু হয়নি নারীর, স্থগিত মৃত্যুদণ্ড
২০২৭ বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ৫ ম্যাচ কবে-কোথায়
মিষ্টির পদত্যাগ, শূন্য হলো সংরক্ষিত নারী আসন
পিয়ন নিয়োগে নুরের বিরুদ্ধে তদবিরের অভিযোগ, ডিসিকে বদলি
রাড্ডা কাণ্ডের এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
‘লং ড্রাইভ’-এ পায়েল-ইরফান, থাকছেন তিশাও
ইথিওপিয়ায় ছড়িয়ে পড়েছে তীব্র সংঘর্ষ, নিহত ৫২
টিভি দেখে বিমান সামলান প্লাম্বার, পাইলটের প্রাণ বাঁচালেন ডেন্টিস্ট