Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০০:০৩, ১২ সেপ্টেম্বর ২০২৬

ক্যারিয়ারের শুরুতেই শুনেছিলেন, ‘নাচে তুমি জিরো’

ক্যারিয়ারের শুরুতেই শুনেছিলেন, ‘নাচে তুমি জিরো’
ছবি: সংগৃহীত

বলিউডের পর্দায় ক্যাটরিনা কাইফের নাচ মানেই আলাদা এক আকর্ষণ। তার নাচের ছন্দে মুগ্ধ হয়েছেন কোটি দর্শক। ‘শিলা কি জওয়ানি’, ‘চিকনি চামেলি’ কিংবা ‘কালা চশমা’—একাধিক জনপ্রিয় গানে নিজের নাচের দক্ষতায় জায়গা করে নিয়েছেন দর্শকের হৃদয়ে। অথচ ক্যারিয়ারের শুরুর দিকে নাচ নিয়েই কঠিন কটূক্তি শুনতে হয়েছিলো এ তারকাকে।

এমনকি এক জ্যেষ্ঠ কোরিওগ্রাফার একসময় ক্যাটরিনাকে সরাসরি বলেছিলেন, 

তুমি নাচে একদম জিরো। তোমার নাচ ছেড়ে দেয়া উচিত।

সে অপমানই পরে তার কঠোর পরিশ্রমের অন্যতম অনুপ্রেরণা হয়ে উঠেছিলো বলে মনে করছেন কোরিওগ্রাফার বস্কো মার্টিস।

সম্প্রতি এক পডকাস্টে বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার জুটি বস্কো-সিজার এবং ফারাহ খানের আড্ডায় উঠে আসে ক্যাটরিনার ক্যারিয়ারের শুরুর দিকের নানা অজানা গল্প। সেখানেই তার নাচের দক্ষতায় আমূল পরিবর্তনের পেছনের কঠিন সময়ের কথা জানান তারা।

আলোচনার একপর্যায়ে ২০১০ সালের আলোচিত সিনেমা ‘টিস মার খান’-এর ‘শিলা কি জওয়ানি’ গানের প্রসঙ্গ তোলেন ফারাহ খান। তার সঙ্গে ক্যাটরিনার প্রথম কাজের স্মৃতিও উঠে আসে আলোচনায়। ২০০৫ সালে ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’ সিনেমার ‘জাস্ট চিল’ গানে প্রথমবার ফারাহর কোরিওগ্রাফিতে কাজ করেন ক্যাটরিনা।

ফারাহ জানান, তখন ক্যাটরিনার নৃত্যশিল্পী হিসেবে বিশেষ কোনও পরিচিতি তৈরি হয়নি। পর্দায় তার উপস্থিতি আকর্ষণীয় হলেও নাচের দক্ষতায় তখনও অনেকটা পথ পাড়ি দেয়া বাকি ছিলো। ‘টাচ মি, টাচ মি’-এর মতো গানে দর্শকের নজর কাড়লেও নাচে নিজের সামর্থ্যের পুরোটা তখনও দেখাতে পারেননি তিনি।

সে প্রসঙ্গেই ক্যাটরিনার পরিশ্রমের গল্প তুলে ধরেন বস্কো মার্টিস। তিনি বলেন, ক্যাটরিনার ক্যারিয়ারে এমন অনেক গল্প রয়েছে, যেখানে তার নিরলস পরিশ্রম ও শেখার আগ্রহ স্পষ্ট। একসময় এক কোরিওগ্রাফার তাকে বলেছিলেন, তিনি নাচে ‘জিরো’ এবং তার নাচ ছেড়ে দেয়া উচিত।

বস্কোর ধারণা, সে তিক্ত মন্তব্য ক্যাটরিনার মনে গভীরভাবে দাগ কেটেছিলো। অপমানকে দুর্বলতা হিসেবে না নিয়ে বরং নিজের সক্ষমতা প্রমাণের জেদে পরিণত করেছিলেন তিনি। এরপর নাচ শেখার ক্ষেত্রে আরও কঠোর পরিশ্রম করেন ক্যাটরিনা।

বস্কোর বক্তব্য শুনে ফারাহ খান অবশ্য ক্যাটরিনাকে কখনোই নাচে ‘জিরো’ মনে করেননি। তার মতে, শুরুর দিকে ক্যাটরিনার দক্ষতা হয়তো চার বা পাঁচের পর্যায়ে ছিলো। কিন্তু ‘শিলা কি জওয়ানি’ গানটির পর তিনি এক লাফে নয় বা দশের পর্যায়ে পৌঁছে যান।

আর সে গান যেন বদলে দেয় ক্যাটরিনার নৃত্যশিল্পী হিসেবে পরিচয়। ‘শিলা কি জওয়ানি’র ব্যাপক জনপ্রিয়তার পর একের পর এক হিট গানে দর্শকদের মুগ্ধ করেন তিনি। ‘চিকনি চামেলি’ থেকে ‘কালা চশমা’—তার নাচের আলাদা স্টাইল ও পর্দায় উপস্থিতি তাকে বলিউডের অন্যতম জনপ্রিয় নৃত্যশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করে।

ক্যাটরিনার এ যাত্রা তাই শুধু সাফল্যের গল্প নয়, সমালোচনাকে শক্তিতে পরিণত করারও গল্প। একসময় যে নাচ নিয়ে তাকে ‘জিরো’ বলা হয়েছিলো, সে নাচই পরবর্তীতে তার ক্যারিয়ারের অন্যতম বড় পরিচয়ে পরিণত হয়।

এদিকে ব্যক্তিগত জীবনেও গত দুই বছরে বড় পরিবর্তনের মধ্য দিয়ে গেছেন ক্যাটরিনা। মাতৃত্বের কারণে তিনি বর্তমানে অভিনয় থেকে কিছুটা বিরতিতে রয়েছেন। ২০২৫ সালের নভেম্বরে স্বামী ভিকি কৌশল ও ক্যাটরিনার ঘর আলো করে আসে তাদের পুত্রসন্তান বিহান।

সন্তান জন্মের পর স্বাভাবিকভাবেই অভিনয় ও শুটিং থেকে কিছুটা দূরে রয়েছেন এ তারকা। ফলে ভক্তদের বড় পর্দায় তার নতুন কাজ দেখার অপেক্ষাও দীর্ঘ হচ্ছে।

ক্যাটরিনাকে সর্বশেষ ২০২৪ সালে শ্রীরাম রাঘবনের থ্রিলার সিনেমা ‘মেরি ক্রিসমাস’-এ দেখা গেছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি। সিনেমাটি মুক্তির পর সমালোচকদের কাছ থেকে প্রশংসাও পেয়েছে। বর্তমানে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে ছবিটি।

একসময় ‘নাচে তুমি জিরো’—এমন কটূক্তি শুনতে হলেও সময়ের সঙ্গে নিজের কঠোর পরিশ্রম দিয়ে সে ধারণাকেই ভুল প্রমাণ করেছেন ক্যাটরিনা কাইফ। তার নাচের ক্যারিয়ার যেনো প্রমাণ করে, প্রতিভার চেয়েও অনেক সময় বড় হয়ে ওঠে পরিশ্রম, জেদ আর নিজেকে প্রমাণ করার ইচ্ছা।

সূত্র: এনডিটিভি

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

হরমুজে নির্দিষ্ট সময় ছাড়া মার্কিন সুরক্ষা সম্ভব নয়
তরুণদেরকেই দায়িত্ব নিয়ে দেশটা গড়তে হবে: প্রধানমন্ত্রী
অভিষিক্ত রাজাউল্লাহর রেকর্ডে পাকিস্তানের অবিশ্বাস্য কামব্যাক
ছাত্রশক্তির কাউন্সিল আজ, গোপন ভোটে নির্বাচিত হবে নেতৃত্ব
ব্রিকসের শীর্ষ সম্মেলন শুরু আজ
ডেঙ্গুর ভয়ংকর বিস্তার, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা
অপসংস্কৃতি জাতির ঘাড়ে চেপে বসেছে: জামায়াত আমির
আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান
৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী
ঘরে ঢুকে ছাত্রদল নেতাকে পেটালো নিষিদ্ধ ছাত্রলীগ
সৌদি জাহাজে নিষেধাজ্ঞা, শর্ত দিলো হুতি
স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগের অংশ নেয়ার সুযোগ নেই: শাহে আলম
‘হৈ হৈ, রৈ রৈ, বিএনপিরা গেলি কই’—স্লোগানে ছাত্রলীগের মিছিল
ফারাক্কার ১০৯ গেট খোলা, বাড়ছে পানি, বন্যার আভাস
ক্যারিয়ারের শুরুতেই শুনেছিলেন, ‘নাচে তুমি জিরো’
ক্ষমার আদর্শের নামে জুলাই ধুয়ে যাওয়ার পথে!
লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী
পুনর্বহালের সুযোগ নেই ৮,৭৯৬ বিডিআর সদস্যের: স্বরাষ্ট্রমন্ত্রী
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলি, ৪ নৌকা জব্দ
বিলুপ্ত হলো র‍্যাব, পাস এসআরবি বিল