Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩১, ২৪ জানুয়ারি ২০২৫

বার্থরাইট সিটিজেনশিপ সুবিধা বন্ধের ঘোষণায়

ভারতীয়রা সিজারে তাড়াহুড়ো করছে যুক্তরাষ্ট্রে 

ভারতীয়রা সিজারে তাড়াহুড়ো করছে যুক্তরাষ্ট্রে 
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে জন্মগত নাগরিকত্ব (বার্থরাইট সিটিজেনশিপ) সুবিধা বন্ধের ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী, আগামী ২০ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশু স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাবে না, যদি তার বাবা-মা নাগরিক বা গ্রিন কার্ডধারী না হন। তবে ট্রাম্পের আদেশ আপাতত দেশটির আদালত ১৪ দিনের জন্য স্থগিত করেছে।  

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল জানিয়েছে, আইন কার্যকর হওয়ার আগে সন্তানের নাগরিকত্ব নিশ্চিত করতে অনেক ভারতীয় দম্পতি তড়িঘড়ি করে সন্তান প্রসবের পরিকল্পনা করছেন।

নিউ জার্সির চিকিৎসক ড. এস ডি রামা জানিয়েছেন, গর্ভাবস্থার ৮-৯ মাসে থাকা নারীরা আগেভাগে সিজারিয়ান ডেলিভারির জন্য চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করছেন। এমনকি ৭ মাসের গর্ভবতীরাও সন্তানের জন্ম দিতে আগ্রহী।  

টেক্সাসের চিকিৎসক ড. এস জি মুখালা সতর্ক করেছেন, আগেভাগে সিজার করানো মা ও সন্তানের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এতে শিশুর ফুসফুসের সমস্যা, কম ওজন এবং স্নায়ুগত জটিলতা দেখা দিতে পারে। তবুও অভিবাসী দম্পতিরা এ ঝুঁকি নিতে প্রস্তুত, কারণ সন্তান নাগরিকত্ব পেলে পরিবারের ভবিষ্যৎ নিরাপদ হবে বলে তারা মনে করছেন।  

গ্রিন কার্ডের দীর্ঘপ্রক্রিয়ার মধ্যে থাকা ভারতীয়রা সন্তানের নাগরিকত্বকে স্থায়ী বসবাসের সুযোগ হিসেবে দেখছেন। এক গর্ভবতী ভারতীয় নারী বলেন, আমরা ছয় বছর ধরে গ্রিন কার্ডের জন্য অপেক্ষা করছি। এখন এ আইন আমাদের ভবিষ্যৎ নিয়ে বড় অনিশ্চয়তা তৈরি করেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ