Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৩৫, ২৮ জানুয়ারি ২০২৫

ভিসার নিয়ম সহজ করলো নিউজিল্যান্ড

ভিসার নিয়ম সহজ করলো নিউজিল্যান্ড
প্রতীকি ছবি

পর্যটন খাতকে আরও এগিয়ে নিতে এবার ভ্রমণ ভিসায় নিয়ম আরও সহজ করলো নিউজিল্যান্ড। নতুন নিয়মের আওতায় দেশটিতে ভ্রমণকারী পর্যটকেরা যাতে ভ্রমণে থেকেও সহজে কাজ করতে পারেন, সে সুবিধা রাখা হয়েছে। যারা ভ্রমণের মধ্যে থেকেও অনলাইনে কাজ করেন, তারা এ ভিসা নিয়মের সুবিধা পাবেন। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, নতুন নিয়ম অনুযায়ী পর্যটকেরা নিউজিল্যান্ডে ৯০ দিন পর্যন্ত অবস্থানকালে বিদেশি নিয়োগকারীর জন্য ‘দূরবর্তী কাজ’ (রিমোট ওয়ার্ক) করতে পারবেন। তবে এর বেশি সময় অবস্থান করলে কর সংক্রান্ত জটিলতায় পড়তে হবে।

নিউজিল্যান্ড সরকার সোমবার (২৭ জানুয়ারি) জানিয়েছে, এ পরিবর্তনের উদ্দেশ্য হলো দেশটিতে ভ্রমণের জন্য ‘ডিজিটাল নোমাড’ বা ‘ডিজিটাল যাযাবরদের’ জন্য আরও আকর্ষণীয় করে তোলা। ডিজিটাল যাযাবর হলেন এমন ব্যক্তি, যারা ভ্রমণের মধ্য থেকেও অনলাইনে দূরবর্তী কাজ করেন।

এ নিয়ে নিউজিল্যান্ডের অভিবাসন মন্ত্রী এরিকা স্ট্যানফোর্ড এক বিবৃতিতে জানান, ২৭ জানুয়ারি (সোমবার) থেকেই এই নিয়ম কার্যকর হয়েছে। তিনি বলেন, এ পরিবর্তনের ফলে অনেক পর্যটক তাদের অবস্থানের সময় বাড়াতে পারবেন। এটি দেশের অর্থনীতিতে আরও বেশি অর্থের জোগান দেবে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, নিউজিল্যান্ড সরকারের এ পরিবর্তনটি সব ধরনের ভিসা, যেমন—পর্যটক ও দীর্ঘমেয়াদি ভিসায় পরিবার, সঙ্গী বা অভিভাবক আসা ব্যক্তিদের জন্যও প্রযোজ্য হবে। তবে এ ক্ষেত্রে শুধু বিদেশভিত্তিক দূরবর্তী কাজই অনুমোদিত হবে। যেসব ব্যক্তির কাজ নিউজিল্যান্ডে শারীরিক উপস্থিতিতে হয়, তাদের যথাযথ ভিসা নিতে হবে। তারা এর বাইরে থাকবেন। 

তিনি ঘোষণার পর একটি সংবাদ সম্মেলনে বলেন, কতজন লোক সুযোগটি গ্রহণ করবে, সে সম্পর্কে তিনি নিশ্চিত ছিলেন না। তবে ডিজিটাল যাযাবর ভিসা বিদেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। নিউজিল্যান্ড এমন লোকদের টার্গেট করছে, যারা এখানে কাজ করার এবং ভ্রমণের সুযোগ চান।

নিউজিল্যান্ডের অর্থনীতি ২০২৪ সালের তৃতীয় কোয়ার্টারে মন্দায় ডুবে যায়। সরকার প্রবৃদ্ধি বাড়ানোর উপায় খুঁজছে।

সবার দেশ/এমকেজে

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮