Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৪:৪৩, ৩ ফেব্রুয়ারি ২০২৫

ইসরায়েলের তাণ্ডব, মানছে না যুদ্ধবিরতি

ইসরায়েলের তাণ্ডব, মানছে না যুদ্ধবিরতি
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি বাহিনী অন্তত ২০ টি বাড়ি গুঁড়িয়ে দিয়েছে। বিস্ফোরণে জেনিন শরণার্থী শিবিরের কাছের আদ-দামজ এলাকায় একটি আবাসিক ব্লক উড়ে গেছে। আল-জাজিরা এমন তথ্য নিশ্চিত করেছে। 

ইসরায়েলের সেনাবাহিনীও এ হামলার খবর নিশ্চিত করে জানিয়েছে। তারা বলেছে, জেনিনে কয়েকটি ভবন ধ্বংস করা হয়েছে। 

পশ্চিম তীরে জানুয়ারির মাঝামাঝি সময় থেকে ইসরায়েলের হামলায় ৫০ ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী গত মাস থেকে পশ্চিম তীরে অভিযান শুরু করেছে। এ অভিযানের নাম দেওয়া হয়েছে আয়রন ওয়াল।

জেনিন এলাকায় ফিলিস্তিনি সশস্ত্র গুপগুলোকে লক্ষ্য করে মূলত ইসরায়েল এ অভিযান চালাচ্ছে। গত ১৯ জানুয়ারিতে গাজায় ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতির পরই ইসরায়েল পশ্চিম তীরে এ অভিযান শুরু করে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ