Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৮, ৬ ফেব্রুয়ারি ২০২৫

ট্রাম্পের হুমকিতে সীমান্তে সেনা মোতায়েন মেক্সিকোর

ট্রাম্পের হুমকিতে সীমান্তে সেনা মোতায়েন মেক্সিকোর
সীমান্তে মেক্সিকোর ন্যাশনাল গার্ড ও সেনাবাহিনীর ১০ হাজার সদস্যকে জড়ো করা হয়েছে। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির পর সীমান্তে মেক্সিকোর ন্যাশনাল গার্ড ও সেনাবাহিনীর ১০ হাজার সদস্যকে জড়ো করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বুধবার টেক্সাসের সিউদাদ জুয়ারেজ ও এল পাসোকে পৃথককারী সীমান্তে এসব সেনা মোতায়েন করেছে মেক্সিকো। মার্কিন সংবাদমাধ্যম এপি নিশ্চিাত করেছে এ তথ্য।

প্রতিবেদনে জানানো হয়েছে, তিজুয়ানার কাছে সীমান্তের অন্যান্য অংশেও টহল দিতে দেখা গেছে সেনাদের। মুখোশধারী সদস্যরা সিউদাদ জুয়ারেজের উপকণ্ঠে সীমান্ত বরাবর টহল দিচ্ছে।

ট্রাম্প মেক্সিকোর ওপর অন্তত এক মাসের জন্য শুল্ক আরোপ বিলম্বিত করার ঘোষণা দেয়ার পর সীমান্তে এক অশান্ত সপ্তাহের পর এমন ঘটনা ঘটলো।

এর আগে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম প্রতিশ্রুতি দিয়েছেন, সীমান্তে ফেন্টানিল চোরাচালান বন্ধে তিনি দেশটির ন্যাশনাল গার্ড পাঠাবেন।

গত এক বছরে অভিবাসনের মাত্রা এবং মাদক পাচার উল্লেখযোগ্যভাবে কমে আসা সত্ত্বেও সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র বলেছে, সংঘবদ্ধ চক্রের সহিংসতা রোধে মেক্সিকোতে আমেরিকান বন্দুক পাচার বন্ধ করতে আরও বেশি কিছু করবে সরকার। কেননা এসব সহিংসতা দেশের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে। অপরাধী গোষ্ঠীগুলো লাভজনক অভিবাসী 'চোরাচালান শিল্পকে' নিয়ন্ত্রণ করার জন্য লড়াইয়ে জড়াচ্ছে।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ