Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:০৮, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২২:১১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

ভারতের মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি

ভারতের মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি
ছবি: সবার দেশ

উত্তর পূর্ব ভারতের মণিপুর রাজ্যে অবশেষে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। মণিপুরে দুই বছর পরে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের পদত্যাগের পর পরবর্তী মুখ্যমন্ত্রী নির্ধারণ নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দেয়। 

রাজ্য বিজেপি মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর বিষয়ে ঐকমত্যে আসতে ব্যর্থ হওয়ায় এবং বিধানসভা আহ্বান করা যায়নি বলে কেন্দ্রীয় সরকার এ পদক্ষেপ নিয়েছে বলে জানা গিয়েছে। 

গত ২২ মাস ধরে মণিপুরে অশান্তির আবহ বিরাজ করছিলো।এসবের মধ্যেই প্রায় ২৫০ জনের মৃত্যু হয়েছে একাধিক ঘটনায়। একের পর এক হিংসাত্মক ঘটনা ঘটেছে। হাজার হাজার মানুষ এ অশান্তির কবলে পড়ে বাস্তুচ্যূত হয়েছেন। বারবার তৎকালীন মূখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিলো। এরপর গত ৯ ফেব্রুয়ারি মণিপুরের রাজ্যপালের কাছে ইস্তফা পত্র জমা দিয়েছিলেন এন বীরেন সিং। 

বিজেপির উত্তর-পূর্বের দায়িত্বপ্রাপ্ত নেতা সম্বিত পাত্র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে মতবিরোধ মেটাতে দলের বিধায়কদের সাথে ইম্ফলে আলোচনা করেন। তবে মঙ্গলবার অগ্রগতির প্রাথমিক লক্ষণ থাকা সত্ত্বেও কোনও সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। এরপরেই রাষ্ট্রপতি শাসনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ