Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

কানাডায় ৮০ আরোহী নিয়ে উল্টে গেলো বিমান

কানাডায় ৮০ আরোহী নিয়ে উল্টে গেলো বিমান
ছবি: সংগৃহীত

কানাডার টরেন্টো বিমানবন্দরে ৮০ জন আরোহী নিয়ে ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমান অবতরণের সময় উল্টে গেছে। এতে অন্তত ১৭ জন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৭ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। খবর এএফপির।

প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস থেকে উড্ডয়ন করেছিলো। এতে ৭৬ জন যাত্রী ও চারজন ক্রু ছিলেন।

প্যারামেডিক পরিষেবা এএফপি’কে জানিয়েছে, আহত ১৭ জনের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে ৬০ বছর বয়সী এক পুরুষ, ৪০ বছর বয়সী এক নারী ও এক শিশু রয়েছেন। 

কানাডার পরিবহনমন্ত্রী অনিতা আনন্দ বলেছেন, তিনি গুরুতর এ ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ