Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৮, ২৪ ডিসেম্বর ২০২৪

ভারত-পাকিস্তান আকাশ প্রতিরক্ষায় শক্তির শক্তির ভারসাম্য আসবে

অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে পাকিস্তান

অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে পাকিস্তান
ছবি: সংগৃহীত

পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক ৪০টি স্টিলথ যুদ্ধবিমান কিনতে চীনের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে পাকিস্তান। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভারতের এনডিটিভি ও হংকংভিত্তিক সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  

চীনের তৈরি জে-৩৫এ যুদ্ধবিমান পাকিস্তানের কাছে গেলে দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভারসাম্য পাল্টে যাবে বলে বিশ্লেষকরা মনে করছেন। এমনকি আকাশ প্রতিরক্ষায় পাকিস্তান ভারতকে ছাড়িয়ে যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

চীনের তৈরি এ জে-৩৫এ যুদ্ধবিমান হলো দ্বিতীয় পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট। এটি মাঝারি আকারের বহুমুখী যুদ্ধবিমান এবং যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানের অন্যতম প্রতিদ্বন্দ্বী। এর আগে যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনও দেশের এমন ক্ষমতাসম্পন্ন দুটি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ছিল না।  

সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, চীন দুই বছরের মধ্যে পাকিস্তানে এ যুদ্ধবিমান সরবরাহ শুরু করবে। চীনের প্রতিরক্ষা শিল্প সম্পূর্ণ স্বাধীন হওয়ায় এটির উৎপাদনে অন্য কোনও দেশের ওপর নির্ভর করতে হয় না।  
 
সবকিছু ঠিক থাকলে পাকিস্তান হবে জে-৩৫এ যুদ্ধবিমানের প্রথম আন্তর্জাতিক ব্যবহারকারী। এটি চীনের সবচেয়ে উন্নত সামরিক প্রযুক্তি রপ্তানির প্রথম উদাহরণও হবে। পাকিস্তানের বিমান বাহিনী ইতোমধ্যে এ চুক্তির অনুমোদন দিয়েছে। তবে বেইজিং থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।  

বিশ্লেষকদের মতে, এ যুদ্ধবিমান পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে। মার্কিন চায়না অ্যারোস্পেস স্টাডিজ ইন্সটিটিউটের পরিচালক ব্রেন্ডান মুলভেনি বলেছেন, এ চুক্তি পাকিস্তানকে চীনের সঙ্গে আরও গভীর সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে। তবে পাকিস্তানের দক্ষতা ও চীনের অস্ত্র সরবরাহ পদ্ধতির ওপর এর কার্যকারিতা নির্ভর করবে।  

এ পদক্ষেপ ভারত-পাকিস্তানের আকাশ প্রতিরক্ষার মধ্যে শক্তি ভারসাম্যের পরিবর্তন ঘটাবে বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তান যদি এ অত্যাধুনিক প্রযুক্তি দক্ষতার সঙ্গে ব্যবহার করতে পারে, তবে এটি দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষার গতিপথ বদলে দিতে পারে। 

সবার দেশ/এওয়াই

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ