Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৫, ২৫ ডিসেম্বর ২০২৪

তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি 

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ১৫

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ১৫
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ব্যাপক বিমান হামলা চালিয়েছে প্রতিবেশি দেশ পাকিস্তান। হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে দাবি করা হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই এবং আফগান সংবাদমাধ্যম খামা প্রেস।

প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায় সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে পাকিস্তানি সামরিক বাহিনী দফায় দফায় বিমান হামলা চালিয়েছে। এতে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

খামা প্রেসের রিপোর্ট বলছে, পাকতিকা প্রদেশের বারমাল জেলার লামানসহ সাতটি গ্রামকে লক্ষ্য করে মঙ্গলবার রাতে এসব বিমান হামলা চালায় পাকিস্তান। এ হামলায় একটি পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছে।

আরও পড়ুন>> মোজাম্বিকে নির্বাচনী সহিংসতায় নিহত ২১

প্রতিবেদনগুলোতে ইঙ্গিত দেয়া হয়েছে, বিমান হামলায় বারমালের মুর্গ বাজার গ্রামটি ধ্বংস হয়ে গেছে। এছাড়া বিমান হামলার ফলে বেসামরিক মানুষ গুরুতরভাবে হতাহত হয়েছে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে, যা এ অঞ্চলে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। 

হামলার পর উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য নিশ্চিত করতে এবং হামলার দায় স্পষ্ট করতে আরও তদন্ত প্রয়োজন বলে খামা প্রেস রিপোর্ট করেছে।

এদিকে, পাকতিকার বারমালে বিমান হামলার পর তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তাদের ভূখণ্ড এবং সার্বভৌমত্ব রক্ষা করা তাদের বৈধ অধিকার। একইসঙ্গে তারা এ হামলার নিন্দা করেছে।

অন্যদিকে, পাকিস্তানি কর্মকর্তারা এখনও আনুষ্ঠানিকভাবে এ বিমান হামলার বিষয়টি নিশ্চিত না করলেও পারমাণবিক অস্ত্রধারী এ দেশটির সামরিক বাহিনীর ঘনিষ্ঠ নিরাপত্তা সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে, সীমান্তের কাছে তালেবানদের আস্তানাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

আফগান ভূখণ্ডে পাকিস্তানের এ হামলার ঘটনা এমন এক সময়ে ঘটল যখন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা বিরাজ করছে।

প্রসঙ্গত, পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণ বাড়িয়েছে। আর পাকিস্তান এ জঙ্গিদের আশ্রয় দেয়ার বিষয়ে দীর্ঘদিন ধরেই আফগান তালেবানকে অভিযুক্ত করে আসছে।

সবার দেশ/এওয়াই

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ