Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫২, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

৬০০ ফিলিস্তিনিকে মুক্তি দিলো ইসরায়েল

৬০০ ফিলিস্তিনিকে মুক্তি দিলো ইসরায়েল
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস চার ইসরায়েলি জিম্মির মরদেহ স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে হস্তান্তর করেছে। ইসরায়েল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ৬০০ ফিলিস্তিনি কারাবন্দীকে ইসরায়েল মুক্তি দেয়ার কিছুক্ষণ পরেই চার জিম্মির মরদেহ হস্তান্তর করে হামাস। 

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় চারজন জিম্মির মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, চারজন জিম্মির মরদেহবাহী কফিন আমরা পেয়েছি। আনুষ্ঠানিকভাবে তাদের মরদেহ শনাক্তকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। 

এএফপির সাংবাদিকেরা জানিয়েছেন, ৬০০ জনের বেশি ফিলিস্তিনি কারাবন্দীর দলকে তারা বাস থেকে নেমে যেতে দেখেছেন। গত সপ্তাহে তাদের মুক্তি দেয়ার কথা ছিলো। তবে জিম্মিদের সঙ্গে ‘অসৌজন্যমূলক আচরণের’ অভিযোগে ইসরায়েল তাদের মুক্তি স্থগিত করেছিলো। 

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের জেল থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের উল্লাস করতে দেখা গেছে। তাদের অনেকে বন্ধু বা স্বজনেরা কাঁধে চড়ে সাক্ষাৎকার দিচ্ছিলেন। অনেক নারীকে আনন্দে কাঁদতে দেখা যায়।

অন্যদিকে হামাস যে চারজন জিম্মির মরদেহ হস্তান্তর করেছে তারা হলেন ওহাদ ইয়াহালোমি, সাচি ইদান, ইতজিক এলগারাত ও সোলোমো মনসুর।

ইসরায়েলি গণমাধ্যম তাদের পরিচয় নিশ্চিত করেছে।
 
সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ