Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:৫২, ২৬ মার্চ ২০২৫

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর হামলার ভয়

লোহিত সাগরে জাহাজ নেয়ার সাহস করছে না যুক্তরাষ্ট্র

লোহিত সাগরে জাহাজ নেয়ার সাহস করছে না যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর হামলার ভয়ে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল করতে ভয় পাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ বিষয়টি স্বীকার করেছেন। 

তিনি বলেন, ইয়েমেনি বাহিনীর হামলার ফলে মার্কিন জাহাজগুলোকে এখন দক্ষিণ আফ্রিকার দীর্ঘ এবং ব্যয়বহুল পথ ব্যবহার করতে হচ্ছে। এ খবরটি সম্প্রতি দ্য জাপান টাইমস জানিয়েছে।

ওয়াল্টজ বলেন, ইয়েমেনিদের হামলার কারণে তিন-চতুর্থাংশ মার্কিন পতাকাবাহী জাহাজ লোহিত সাগর এড়িয়ে দক্ষিণ আফ্রিকার উপকূল দিয়ে যেতে বাধ্য হচ্ছে। তিনি আরও জানান, বর্তমানে ৭৫ শতাংশ মার্কিন পতাকাবাহী জাহাজ সুয়েজ খালের পরিবর্তে আফ্রিকার দক্ষিণ উপকূলের দীর্ঘ পথ বেছে নিচ্ছে। একটি ডেস্ট্রয়ার যখন ইয়েমেনের কাছের প্রণালি দিয়ে গিয়েছিলো, তখন এটি ২৩ বার হামলার শিকার হয়, উল্লেখ করেন ওয়াল্টজ।

এ হামলাগুলোর প্রেক্ষিতে, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, তাদের বাহিনী দুটি জুলফিকার-টাইপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুটি ফিলিস্তিন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা চালিয়েছে। এছাড়া, মার্কিন বিমানবাহী রণতরী হ্যারি ট্রুম্যান এবং তার সঙ্গী অন্যান্য জাহাজগুলোর ওপরও হামলা চালানো হয়েছে।

এ হামলাগুলি মূলত ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করার জন্য এবং গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনিরা সামরিক তৎপরতা জোরদার করেছে। ২০২৩ সালের শেষে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুতি বাহিনী প্রায় ১০০টিরও বেশি হামলা চালিয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ হুথিদের এ হামলার দাবির বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি, তবে লোহিত সাগর ও আশপাশের অঞ্চলে এই হামলাগুলোর কারণে আন্তর্জাতিক বাণিজ্যপথে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ