Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:২৪, ২৮ জুন ২০২৫

আপডেট: ০০:২৫, ২৮ জুন ২০২৫

দক্ষিণ কলকাতার আইন কলেজে দলবদ্ধ ধর্ষণ, তোলপাড় রাজনীতি

দক্ষিণ কলকাতার আইন কলেজে দলবদ্ধ ধর্ষণ, তোলপাড় রাজনীতি
ছবি: সংগৃহীত

দক্ষিণ কোলকাতার সরকারি আইন কলেজে এক ছাত্রীকে (২৪) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তোলপাড় শুরু হয়েছে রাজ্যজুড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে একজন তৃণমূল ছাত্র সংগঠনের সাবেক নেতা বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, গত বুধবার (২৫ জুন) বিকেল ৪টার দিকে ফরম ফিলাপের জন্য কলেজে যান ওই ছাত্রী। সেখানে কলেজের প্রাক্তন ছাত্র ও কর্মচারী মনোজিৎ মিশ্র (৩১) তাকে অপেক্ষা করতে বলেন। সন্ধ্যা নামার পর ছাত্রীটি বের হতে চাইলে তাকে ইউনিয়ন রুমের পাশে একটি ঘরে ডেকে নিয়ে বিয়ের প্রস্তাব দেন মনোজিৎ। রাজি না হওয়ায় জোর করে তাকে বাথরুমের পাশে একটি ঘরে নিয়ে যাওয়া হয়।

ওই ঘরে আগে থেকেই উপস্থিত ছিলো অভিযুক্ত অপর দুই ছাত্র, জইব আহমেদ (১৯) ও প্রমিত মুখার্জি (২০)। অভিযোগে বলা হয়েছে, দরজা বন্ধ করে তিনজন মিলে তাকে ধর্ষণ করে। পুরো ঘটনা চলে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা ৫০ মিনিট পর্যন্ত। নির্যাতনের সময় ছাত্রীর ভিডিও ধারণ করা হয় এবং বিষয়টি প্রকাশ করলে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়।

পরদিন ভুক্তভোগী কসব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মনোজিৎ ও জইবকে তালবাগান এলাকা থেকে এবং রাত ১২টার দিকে প্রমিতকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। অভিযুক্তদের মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

জানা গেছে, মনোজিৎ মিশ্র তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের সাবেক সভাপতি ছিলেন। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে তার কোনো পদ নেই এবং দল তার বিরুদ্ধে দ্রুত শাস্তির দাবি জানিয়েছে।

তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিনঙ্কুর ভট্টাচার্য বলেন, দোষীদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি চাই। দলের সঙ্গে অভিযুক্তের কোনো বর্তমান সম্পর্ক নেই।

বিরোধী বিজেপি এ ঘটনায় রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, নারীদের নিরাপত্তাহীনতার জন্য মুখ্যমন্ত্রীকেই দায় নিতে হবে। তিনি দাবি করেন, আর জি কর মেডিকেল কলেজে চিকিৎসক ধর্ষণ ও হত্যার পর ফের এমন নৃশংস ঘটনা প্রমাণ করে, রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে।

এদিকে, জাতীয় মহিলা কমিশন (এনসিডব্লিউ) কলকাতা পুলিশ কমিশনারের কাছে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন চেয়েছে।

অন্যদিকে, অভিযুক্ত মনোজিৎ মিশ্রের আইনজীবী দাবি করেছেন, সম্পূর্ণ রাজনৈতিক শত্রুতার কারণে তার মক্কেলকে ফাঁসানো হয়েছে।

এ ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

সবার দেশ/এফএস

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা